শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে তরুণদের নিয়ে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক পবিত্র ওমরাহ পালনে দোয়া প্রার্থী  জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন 

ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ২৫, আহত ৮০০

ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ২৫, আহত ৮০০

জগন্নাথপুর নিউজ ডেস্ক::

ইরানের বৃহত্তম বাণিজ্যিক বন্দর শহিদ রেজায়ী পোর্টে ভয়াবহ এক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে পৌঁছেছে। শনিবারের এ ঘটনায় অন্তত ৮০০ জন আহত হয়েছেন।

রোববার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।

প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণটি ইরানের দক্ষিণের বান্দর আব্বাস শহরের শাহিদ রাজায়ী বন্দরে ঘটে। এই বন্দরটি মূলত বহুল গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর কাছে অবস্থিত। বিশ্ব তেল সরবরাহের এক-পঞ্চমাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বন্দরটির কাস্টমস অফিস জানায়, বিস্ফোরণটি সম্ভবত বিপজ্জনক ও রাসায়নিক সামগ্রীর গুদামে অগ্নিকাণ্ডের ফলে ঘটেছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ প্রকাশিত ছবিতে দেখা যায়, বিস্ফোরণের পর উদ্ধারকর্মী ও বেঁচে যাওয়া মানুষজন ধ্বংসস্তূপে ঢাকা প্রশস্ত সড়ক ধরে হাঁটছেন।

একটি ট্রাকের ট্রেইলার আগুনে পুড়ছিল এবং একটি চূর্ণ-বিচূর্ণ গাড়ির পাশে রক্তের দাগ দেখা যাচ্ছিল, যখন একটি হেলিকপ্টার ধোঁয়ার বিশাল মেঘের ওপর পানি ছিটিয়ে দিচ্ছিল।

স্থানীয় জরুরি পরিষেবাগুলোর বরাত দিয়ে রাষ্ট্রীয় টিভি আইআরইবি জানিয়েছে, ‘শত শত মানুষকে নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে প্রাদেশিক রক্ত স্থানান্তর কেন্দ্র রক্তদানের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।

সর্বশেষ এই বিস্ফোরণটি এমন এক সময়ে ঘটল, যার কয়েক মাস আগে ইরানের পূর্বাঞ্চলীয় তাবাস শহরের একটি কয়লা খনিতে গ্যাস লিক থেকে ঘটে যাওয়া দুর্ঘটনায় ৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারায়।

অন্যদিকে এই বিস্ফোরণের সময় ওমানের রাজধানী মাসকাটে ইরান-যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের পারমাণবিক আলোচনাও চলছিল। সেখানে উভয় পক্ষই আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছে।

এর আগে, ২০২০ সালের মে মাসে একই বন্দরে একটি বড় ধরণের সাইবার হামলার জন্য ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। যার ফলে বন্দরটির কার্যক্রম কয়েকদিনের জন্য অচল হয়ে পড়ে।

ওই ঘটনার ঠিক পাঁচ বছরের মাথায় একই বন্দরে আবার বিস্ফোরণ ঘটল। আর এটি এমন এক সময়ে ঘটলো যখন ওমানে নতুন একটি পারমাণবিক চুক্তির লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছে।

এর ফলে এই বিস্ফোরণ আঞ্চলিক নিরাপত্তা এবং কূটনৈতিক প্রচেষ্টায় নতুন চাপ তৈরি করতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com