শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে তরুণদের নিয়ে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক পবিত্র ওমরাহ পালনে দোয়া প্রার্থী  জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন 

সুনামগঞ্জে সাহিত্য সংসদ গণপাঠাগারের রবীন্দ্রজয়ন্তী পালন

সুনামগঞ্জে সাহিত্য সংসদ গণপাঠাগারের রবীন্দ্রজয়ন্তী পালন

শান্তিগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার(৮ মে) বিকাল ৩.০০ ঘটিকায় গণপাঠাগারের কার্যালয়ে সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের উদ্যােগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন করা হয়।
শেখ একেএম জাকারিয়ার সভাপতিত্বে ও নির্মল শুক্ল বৈদ্যের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী অ্যাডভোকেট শাহ আলম মহিউদ্দিন।
প্রধান আলোচক ছিলেন ভাটিবৃন্ত সাহিত্য পরিষদের সভাপতি কবি মহসিন কবির,
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী লাল মামুদ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সামছুল হক, অনলাইন নিউজ পোর্টাল দিগন্ত বার্তার সম্পাদক মামুন আহমেদ, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক সুহেল মিয়া এবং জামালগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সুনাম দিগন্ত-পত্রিকার সম্পাদক রাহমান তৈয়ব, গণপাঠাগারের সহ-সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, সহসাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক নুরুল ফাত্তাহ নাফিউ, প্রচার সম্পাদক সাইফুর রহমান এবং নির্বাহী সদস্য আসাদ বিন সফিক, মাজেদা আক্তার শিরিন, সফিকুল হক, লাভলী আক্তার, সাবিকুন নাহার প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে রবীন্দ্রনাথের সাহিত্য, দর্শন ও মানবতাবাদী চিন্তার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, রবীন্দ্রনাথ শুধু বাংলা সাহিত্যের নয়, বরং বিশ্বমানবতার এক উজ্জ্বল প্রতিনিধি। তাঁর জীবন ও কর্ম নতুন প্রজন্মকে আলো ও প্রেরণার পথ দেখায়।
অনুষ্ঠান শেষে কবিগুরুর রচনা থেকে আবৃত্তি, সংগীত পরিবেশন ও আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com