শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার প্রবেশ পথের গেটে অগ্নিসংযোগ এমপি কয়ছর আহমেদের প্রচেষ্টায় জগন্নাথপুরের বৃহৎ দুটি সেতু অনুমোদন হওয়ায় হাওরবাসীর মধ্যে আনন্দ যুক্তরাজ্যে বাংলদেশী কমিউনিটিতে বাংলাদেশের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও সংঘাতের কোনো স্থান নেই নবনির্মিত জগন্নাথপুর থানা ভবনের উদ্ধোধন কালে কয়ছর আহমেদ এমপি; অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের অবস্থান কর্মসূচি জগন্নাথপুরের সমদল ও ইটাখোলা সহ ২৫৬ সেতু একনেকে অনুমোদন। টুঙ্গিপাড়ায় থানা ও এমপি’র বাড়িতে আগুন জগন্নাথপুরে যুবদল নেতা আলী হোসেনের দাফন সম্পন্ন জগন্নাথপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ

এমপি কয়ছর আহমেদের প্রচেষ্টায় জগন্নাথপুরের বৃহৎ দুটি সেতু অনুমোদন হওয়ায় হাওরবাসীর মধ্যে আনন্দ

এমপি কয়ছর আহমেদের প্রচেষ্টায় জগন্নাথপুরের বৃহৎ দুটি সেতু অনুমোদন হওয়ায় হাওরবাসীর মধ্যে আনন্দ

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার গ্রামীণ অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক)-এ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দুটি উন্নয়ন প্রকল্প অনুমোদিত হয়েছে। সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদের প্রচেষ্টায় এই  প্রকল্পগুলোতে এলাকার গুরুত্বপূর্ণ দুটি দীর্ঘ সেতু এবং  দুই উপজেলার জন্য প্রায় ২০০ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজ অন্তর্ভুক্ত হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলজিইডি’র ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্প’-এর আওতায় সুনামগঞ্জ জেলায় মোট চারটি সেতু অনুমোদিত হয়েছে। এর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ সেতুই জগন্নাথপুর উপজেলায় অবস্থিত।স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদের ডিও লেটারের পরিপ্রেক্ষিতে অনুমোদিত সেতু দুটি হলো– চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সমধল সেতু ও পাইলগাঁও ইউনিয়নের ইটাখোলা সেতু। এরমধ্যে ২১০মিটার দৈর্ঘ্যের  সমধল সেতুর আনুমানিক প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০ কোটি টাকা এবং ১২০ মিটার দীর্ঘ ইটাখোলা সেতু নির্মাণে আনুমানিক প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা।অপরদিকে,সিলেট বিভাগের চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বড় বরাদ্দ দেওয়া হয়েছে। এ প্রকল্পের অধীনে সুনামগঞ্জ-৩ আসনের অন্তর্ভুক্ত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলায় মোট প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের সংস্কার ও নির্মান  কাজ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাসিন্দা উপজেলা বিএনপির আহ্ববায়ক কমিটির যুগ্ম আহ্ববায়ক জামাল উদ্দিন আহমদ বলেন, দীর্ধদিন ধরেই সমধল নদীতে একটি সেতু নির্মাণের জন্য আমরা হাওরবাসী দাবী জানিয়ে আসলেও দাবীটি উপেক্ষিত হয়। অবশেষে আমাদের এমপি কয়ছর আহমদের প্রচেষ্টায় সমধল সেতুটি একনেক সভায় অনুমোদন হয়েছে। একই সভায় ইটাখোলা সেতুও অনুমোদিত হয়েছে। এজন্য আমরা এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞ।তিনি বলেন, সেতুটি নির্মিত হলে আমাদের ইউনিয়নের বেতাউকা, স্বজনশ্রী, খাগাউড়া, বেরী, বাউধরনসহ  পাশাপাশি পার্শ্ববর্তী দিরাই ও মারকুলিসহ দক্ষিণাঞ্চলের ৪০ থেকে ৫০টি গ্রামের জনসাধারণ স্বল্প সময়ে উপজেলা সদর এবং সিলেট অঞ্চলে সহজে যোগাযোগের সুফল পাবেন। সেতুটি অনুমোদন হওয়ায় হাওরবাসীর মধ্যে আনন্দ-  উচ্ছ্বাস বিরাজ করছে।স্থানীয় উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন জানান,  সমধল ও ইটাখোলা সেতু দুটি নির্মিত হলে দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘব হবে এবং উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সাথে সদরের সরাসরি যোগাযোগ ব্যবস্থা স্হাপিত  হবে।তিনি জানান, প্রাথমিক ভাবে হাইড্রোমরফোলজিক্যাল সার্ভে করা হবে এর পর ব্রীজের ডিজাইন ও প্রাক্কলন চুড়ান্ত করা হবে।সার্বিক বিষয় সম্পন্ন করে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে।পাশাপাশি ২০০ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে কৃষিপণ্য পরিবহন সহজতর হবে, স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং দুই উপজেলার সাধারণ মানুষের আর্থ-সামাজিক জীবনযাত্রার মানোন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন আসবে। মেগা এই প্রকল্পগুলো একনেকে  অনুমোদন হওয়ায় একনেক চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় সংসদ সদস্য মুহাম্মদ  কয়ছর আহমদ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com