সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক সানোয়ার হাসান সুনু এর ব্যক্তিগত উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
রোপণকৃত চারাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো নারিকেল,সুপারি, আম,জাম, কাঁঠাল,মেহগনি ও কৃষ্ণচূড়া। এছাড়াও আরও বেশ কিছু ফলদ ও শোভাবর্ধনকারী প্রজাতির চারা লাগানো হয়েছে।চারা রোপণকালে উপস্থিত ছিলেন জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্তারুজ্জামান, সহকারী শিক্ষক জয়ন্ত কুমার সরকার ও সাদ্দাম হোসেন, দৈনিক আমার দেশ পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি আমিনুল হক সিপন, পৌর বিএনপি নেতা মঈন উদ্দিন, শেখ রুপন আলী,বকুল দাস ও মতছির আলী।
এসময় সাংবাদিক সানোয়ার হাসান সুনু বলেন, প্রতিটি বিদ্যালয় প্রাঙ্গণে ফলের গাছ লাগিয়ে দিলে এ থেকে শিক্ষার্থীরা পুষ্টি গ্রহন করতে পারবে ও পরিবেশ সুন্দর হবে। তা ছাড়া বিদ্যাপীঠ গুলোতে ফুলের বাগান গড়ে তুললে শিক্ষার্থী দের মানষিক সৌন্দর্য বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, এর আগেও সানোয়ার হাসান সুনু এর উদ্যোগে জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছিল।
Leave a Reply