সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

জগন্নাথপুরে প্রতিমন্ত্রী এমএ মান্নান- আওয়ামীলীগ শাসনামলে মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন হয়েছে

জগন্নাথপুরে প্রতিমন্ত্রী এমএ মান্নান- আওয়ামীলীগ শাসনামলে মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন হয়েছে

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, বর্তমান সরকারের শাসনামলে মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন হয়েছে। মানুষের অর্থনৈতিক ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। দারিদ্রতার অভিশাপ থেকে জাতি মুক্তি পেয়েছে। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে বাংলাদেশ মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছে। আগামীতে ক্ষমতায় গেলে একটি উন্নত রাষ্ট্রের মর্যাদা পাবে। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি মহল অপপ্রচারে মেতে উঠেছে। এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে নৌকার পক্ষে থাকার জন্য তিনি জনগনের প্রতি আহ্বান জানান। তিনি নিজেও নৌকা নিয়ে নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করে বলেন,অপপ্রচারে বিভ্রান্ত হবে না, নৌকা নিয়েই নির্বাচন করব।
প্রতিমন্ত্রী শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হতদরিদ্র আনসার সদস্যদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম এর সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন এর পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন,সাধারণ সম্পাদক রেজাউল করিম,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দে,প্রতিমন্ত্রীর ছেলে শাহাদাৎ মান্নান, জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী, পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মাদ আলী, আনসার ভিডিপি সদস্য শিউলি বেগম প্রমুখ।
পরে ত্রাণ মন্ত্রনালয়ের উদ্যাগে হতদরিদ্র ৫ শতাধিক আনসার সদস্যদের মধ্যে ৫ কেজি চাল,১ কেজি ডাল,৫লিটার তৈল,এক প্যাকেট মোমবাতি ও এক প্যাকেট দেয়াশলাই দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com