বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে উন্নয়ন মেলা শুরু

জগন্নাথপুরে উন্নয়ন মেলা শুরু

স্টাফ রিপোর্টার ::
“উন্নয়নের অভিযাত্রায় বাংলাদেশ”এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৩ দিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছে। স্থানীয় আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে বৃহস্পতিবার সকাল থেকে উন্নয়ন মেলা শুরু হয়। সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সারা দেশে আনুষ্ঠানিক ভাবে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে এদিন জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে এক আলোচনা সভায় মিলিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.শামস উদ্দিন, কৃষি কর্মকর্তা শওকত উসমান মজুমদার, ওসি তদন্ত নবকুমার দাস, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান, বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, সোনালী ব্যাংক ম্যানেজার এস.এম. শহিদুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম প্রমুখ। উন্নয়ন মেলায় ৩৭টি স্টল অংশ গ্রহণ করে। মেলা তিন দিন ব্যাপী চলবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com