শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দেশের স্থিতিশীলতা রক্ষায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ জরুরি: মঞ্জু সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার প্রবেশ পথের গেটে অগ্নিসংযোগ এমপি কয়ছর আহমেদের প্রচেষ্টায় জগন্নাথপুরের বৃহৎ দুটি সেতু অনুমোদন হওয়ায় হাওরবাসীর মধ্যে আনন্দ যুক্তরাজ্যে বাংলদেশী কমিউনিটিতে বাংলাদেশের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও সংঘাতের কোনো স্থান নেই নবনির্মিত জগন্নাথপুর থানা ভবনের উদ্ধোধন কালে কয়ছর আহমেদ এমপি; অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের অবস্থান কর্মসূচি জগন্নাথপুরের সমদল ও ইটাখোলা সহ ২৫৬ সেতু একনেকে অনুমোদন। টুঙ্গিপাড়ায় থানা ও এমপি’র বাড়িতে আগুন জগন্নাথপুরে যুবদল নেতা আলী হোসেনের দাফন সম্পন্ন

জগন্নাথপুরে কিশোরী ধর্ষণকারী দুই জনকে জেল হাজতে প্রেরন; মামলা দায়ের

জগন্নাথপুরে কিশোরী ধর্ষণকারী দুই জনকে জেল হাজতে প্রেরন; মামলা দায়ের

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুরে কিশোরী ধর্ষণকারী ২ জনকে বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এই লোমহর্ষক ধর্ষন ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই লুৎফুর রহমান জানিয়েছেন দৃতরা ১ম শ্রেণির ম্যাজিস্ট্যটের সামনে ১৬১ ধারা মোতাবেক জবানবন্দি দিয়েছে। চার নরপশুর পাশবিক নির্যাতনের শিকার ১৪ বছরের কিশোরী গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। এ ঘটনায় জগন্নাথপুর থানায় ধর্ষিতার পিতা বাদী হয়ে ধর্ষন মামলা দায়ের করেছেন।
পুলিশ বুধবার বিকেলে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই গ্রামের মিনিবাস চালক আইনুল হক ও বাসষ্ট্যন্ড ম্যানেজার বাড়ী জগন্নাথপুর গ্রামের বুরহান উদ্দিনকে গ্রেফতার করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বিশ্বনাথ উপজেলার ফেনারগাঁও গ্রামের চেরাগ আলীর মেয়ে (১৪) মা ও বড় বোনের সাথে রাগ করে বাড়ি থেকে মঙ্গলবার দুপুরে বের হয়ে মিনিবাসে উঠে জগন্নাথপুর উপজেলা সদরে নামে। পরে রিকশা উপজেলার কলকলিয়াতে ফুফুর বাড়ীর যাওয়ার উদ্দেশ্যে সুনামগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকায় যায়। সেখানে দীর্ঘক্ষন একটি দোকানের সামনে বসে থাকতে দেখে দোকান মালিক মেয়েটির বাড়ি কোথায় জানতে চাইলে মেয়েটি রাগ করে বাড়ি থেকে বের হয়ে এসেছে বলে জানায়। পরে দোকান মালিক মেয়েটির মা কে ফোন দিলে তিনি মেয়েটিকে গাড়িতে তুলে বাড়িতে পাঠিয়ে দেয়ার অনুরোধ করেন। এসময় দোকানে থাকা মিনিবাস চালক আইনুল হক মেয়েটিকে বিশ্বনাথের গাড়িতে তুলে দেয়ার কথা বলে মেয়েটিকে নিয়ে যায়।
মিনিবাস চালক মেয়েটিকে গাড়িতে তুলে না দিয়ে বাসষ্ট্যান্ডের ম্যানেজার বুরহান উদ্দিনের জগন্নাথপুর গ্রামের জিতু মিয়ার কলোনীর ভাড়া বাসায় নিয়ে সারা রাত জোরপূর্বক মেয়েটিকে তাদের আরো দুই সহযোগীসহ চারজন মিলে ধর্ষন করেন। পরদিন বুধবার সকালে মেয়েটি রক্তাক্ত অবস্থায় জগন্নাথপুর থানায় এসে পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ তাৎক্ষনিকভাবে পৌরশহরে অভিযান চালিয়ে উল্লেখিত দুইজনকে গ্রেফতার করে।
জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাশ বলেন, ধর্ষিতা কিশোরী মেয়েটিকে চিকিৎসা ও ডাক্তারী রিপোর্টের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে প্রচেষ্ট চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com