সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পশ্চিম বীরগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শিহাব খাঁন জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুর সিলেটে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সম্পন্ন শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারী জিতু মিয়ার অবসরজনিত  বিদায় সংবর্ধনা

শান্তিগঞ্জে পশ্চিম বীরগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শিহাব খাঁন

শান্তিগঞ্জে পশ্চিম বীরগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শিহাব খাঁন

শান্তিগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে তৃণমূলের পছন্দের প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন শিহাব খাঁন। স্থানীয় তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সমর্থনকে কেন্দ্র করে নির্বাচনী আলোচনায় উঠে এসেছে তাঁর নাম।

শিহাব খাঁন উপজেলার ঠাকুরভোগ গ্রামের বাসিন্দা। তিনি সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, সিলেট মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি। বর্তমানে তিনি সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক এবং শান্তিগঞ্জ সমিতি সিলেটের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি স্নাতক ডিগ্রিধারী। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে একাধিক মামলার আসামি হয়ে একাধিকবার কারাবরণ ও রিমান্ডের মুখোমুখি হয়েছেন তিনি।

স্থানীয় তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের দাবি, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে শিহাব খাঁন একজন যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তি। তাঁদের ভাষ্য, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে বিভিন্ন সময়ে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন তিনি। সামাজিক বিরোধ নিষ্পত্তি ও সালিশ কার্যক্রমেও দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়নে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলেও প্রত্যাশা তাঁদের।

চেয়ারম্যান পদপ্রার্থী শিহাব খাঁন বলেন, “আমি দলের দুঃসময়ে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করেছি। দায়িত্ব পালনকালে একাধিক মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার আসামি হয়েছি। একাধিকবার কারাবরণ, নির্যাতন ও হামলার শিকার হয়েছি। আমার কাছে দলই বড়। তাই আমার বিশ্বাস, দলের চেয়ারম্যান দেশনেতা তারেক রহমানসহ দলীয় হাইকমান্ড এবং সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ সাহেব আমাকে মনোনয়ন দেবেন।

“আমি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে তাঁদের সেবা করার চেষ্টা করেছি। কিন্তু ইউনিয়নের তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষ আমাকে যেভাবে ভালোবাসা ও সমর্থন দিচ্ছেন, তাতে আমি অভিভূত। তাঁদের এই ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, “মানুষ যদি তাঁদের ভোটে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেন, তাহলে ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব। আমি পশ্চিম বীরগাঁও ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com