রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

জগন্নাথপুরে নৌকার সমর্থনে উঠান বৈঠক

জগন্নাথপুরে নৌকার সমর্থনে উঠান বৈঠক

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে নৌকার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর পৌর শহরের ৭নং ওয়ার্ড বাসীর উদ্যোগে জগন্নাথপুর পৌরসভার প্রথম পৌর চেয়ারম্যান প্রয়াত হারুনুর রশীদ হিরন মিয়ার বাসভবনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আ.লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, জগন্নাথপুর পৌরসভার মেয়র আবদুল মনাফ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান। অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীরের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়া। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, আ.লীগ নেতা আবদুল তোয়াহিদ, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, পৌর আ.লীগের সভাপতি ডা.আবদুল আহাদ. সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভূইয়া, শালিসি ব্যক্তি জাফর আলী ভূইয়া, আবদুল বারিক, আবদুল হাসিম, আবদুস শহীদ, শাহ আবদুর রাজ্জাক, পৌর কাউন্সিলর সুহেল আহমদ, পৌর কাউন্সিলর আবাব মিয়া, বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি মাহবুবুর রহমান, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, সিদ্দিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, ছাত্রলীগ নেতা আবদুল মুকিত, এমএ শামীম আহমদ, কলেজ ছাত্রলীগ নেতা হাসান আদিল প্রমূখ।
এ সময় জগন্নাথপুর বাজারের প্রবীণ ব্যবসায়ী বিনয় ভূষন বণিক, আবদুস সোবহান, মির্জা আবদুল কাইয়ূম, তাহির উল্লাহ, পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন, উপজেলা যুবলীগের স্বাস্থ্য সম্পাদক ইব্রাহিম আলী, সুহিন আহমদ দুদু, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুহিবুর রহমান লিটু, সাধারণ সম্পাদক শাহ রুহেল আহমদ, যুগ্ম-সম্পাদক তোহা চৌধুরী, ছায়াদ ভূইয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com