শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন শান্তিগঞ্জে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন

রমজানে টিসিবি খোলা বাজারে পণ্য বিক্রি করবে

রমজানে টিসিবি খোলা বাজারে পণ্য বিক্রি করবে

জগন্নাথপুর নিউজ ডটকম  ডেস্ক :: আসন্ন রমজানে বাজার মূল্য স্থিতিশীল রাখতে টিসিবি খোলা বাজারে সাশ্রয়ী দরে পণ্য সামগ্রী বিক্রি করবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। বৈঠকে রমজানে বাজার স্থিতিশীল রাখতে সব ধরণের উদ্যোগ নেয়ার সুপারিশ করা হয়।

বৈঠকে ইপিবির ফান্ড ও ট্যারিফ কমিশনের কার্যক্রম সম্পর্কে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। এসময় জানানো হয়, আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে টিসিবির পরিকল্পনা অনুয়ায়ী চিনি ২ হাজার মেট্রিক টন, মশুর ডাল ১ হাজার ৫শ’ মেট্রিক টন, তেল ১ হাজার মেট্রিক টন বা ১০ লাখ ৮৬ হাজার ৯৫৭ লিটার, ছোলা ১ হাজার ৯৫৫ মে. টন এবং খেজুর ১শ’ মে. টন ক্রয়ের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সভায় বলা হয়, অস্ট্রিলিয়া থেকে আমদানকৃত ছোলা ও মশুর ডাল অতি দ্রুত চট্টগাম বন্দরে এসে পৌঁছবে এবং তা খালাস করে টিসিবির সব আঞ্চলিক কার্যালয়ে গুদামজাত করা হবে এবং রমজান উপলক্ষ্যে সব বিভাগীয় ও জেলা শহরগুলোতে ১৮৭টি ট্রাক এর মাধ্যমে টিসিবির পণ্য ভোক্তাসাধারণের কাছে বিক্রয় করার পরিকল্পনা রয়েছে। সভায় জানানো হয়, রমজান মাসে পন্যসামগ্রীর মূল্য যেন স্থিতিশীল থাকে সে ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মনিটরিং ব্যবস্থা জোরদারকরণে নিয়মিত বাজার তদারকি কার্যক্রম জোরদার করবে।

কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন,মো. ছানোয়ার হোসেন, লায়লা আরজুমান বানু এবং মোহাম্মদ হাছান ইমাম খাঁন অংশ নেন। বাণিজ্য সচিব, টিসিবির চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com