সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

দক্ষিণ সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

দক্ষিণ সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,খালেদ হাসান: দক্ষিণ সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬ টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারস্থ অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসসক্লাব সভাপতি সামিউল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.নাইম তালুকদারের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদ্য সহ- সভাপতি নির্বাচিত মো.আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক আলাল হুসেন রাফী, অর্থ সম্পাদক খালেদ হাসান,  প্রচার সম্পাদক নওরুজ আরেফিন নাহিদ, দপ্তর সম্পাদক নুহান আরেফিন নেওয়াজ, সায়াদ হাসান সবুজ সহ প্রমুখ। বক্তারা দক্ষিণ সুনামগঞ্জের উন্নয়ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বস্তনিষ্ট সংবাদ পরিবেশনের উপর বিশেষ গুরুত্ববোধ করেন। পাশাপাশি এই উপজেলায় কিছু অপসাংবাদিকের অপতৎপরতার বিরূদ্ধে সোচ্ছার হওয়ার জন্য সভায় উপস্থিত বিভিন্ন গনমাধ্যমে নিয়োজিত সংবাদ কর্মীদের সচেতন হওয়ার ও পরামর্শ প্রদান করা হয়। সভায় বিভিন্ন জরুরী বিষয় আলোচনা সাপেক্ষে সিন্ধান্ত করা হয়। পরে প্রেসক্লাবের সকলের সর্বসম্মতিক্রমে সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী আবু সাঈদকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com