শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দেশের স্থিতিশীলতা রক্ষায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ জরুরি: মঞ্জু সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার প্রবেশ পথের গেটে অগ্নিসংযোগ এমপি কয়ছর আহমেদের প্রচেষ্টায় জগন্নাথপুরের বৃহৎ দুটি সেতু অনুমোদন হওয়ায় হাওরবাসীর মধ্যে আনন্দ যুক্তরাজ্যে বাংলদেশী কমিউনিটিতে বাংলাদেশের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও সংঘাতের কোনো স্থান নেই নবনির্মিত জগন্নাথপুর থানা ভবনের উদ্ধোধন কালে কয়ছর আহমেদ এমপি; অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের অবস্থান কর্মসূচি জগন্নাথপুরের সমদল ও ইটাখোলা সহ ২৫৬ সেতু একনেকে অনুমোদন। টুঙ্গিপাড়ায় থানা ও এমপি’র বাড়িতে আগুন জগন্নাথপুরে যুবদল নেতা আলী হোসেনের দাফন সম্পন্ন

সিরিজ জয়ে রেটিং বাড়লো বাংলাদেশের, অবনতি অস্ট্রেলিয়ার

সিরিজ জয়ে রেটিং বাড়লো বাংলাদেশের, অবনতি অস্ট্রেলিয়ার

 

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

সদ্যই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।

সিরিজ জয়ে আইসিসির টি-টুয়েন্টি র‌্যাংকিংয়ে রেটিং বেড়েছে বাংলাদেশের। ১২ রেটিং বাড়লেও তালিকায় কোন উন্নতি হয়নি বাংলাদেশের। ২৩৪ রেটিং নিয়ে দশম স্থানেই রয়েছে টাইগাররা। বাংলাদেশের সমান ২৩৪ রেটিং রয়েছে এই ফরম্যাটের বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। তারা আছে নবমস্থানে।

২২২ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। প্রথম তিন ম্যাচ জিতে আগেভাগেই সিরিজ জয় নিশ্চিত করেছিল মাহমুদুল্লাহ রিয়াদের দল। চতুর্থ ম্যাচ অস্ট্রেলিয়া জিতলেও, জয় দিয়ে সিরিজ শেষ করে বাংলাদেশ।

তবে বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ হারে র‌্যাংকিংএ অবনতি হয়েছে অস্ট্রেলিয়ার। একধাপ নিচে নেমে গেছে অসিরা। ২৪০ রেটিং নিয়ে ষষ্ঠস্থানে রয়েছে তারা। অসিদের অবনতিতে পঞ্চমস্থানে উঠেছে দক্ষিণ আফ্রিকা। তাদের রেটিং ২৪৬।

২৭৮ রেটিং নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড। ২৭৩ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে ভারত। পরের দু’টি স্থানে যথাক্রমে রয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com