সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী 

সৌদিতে সিলিন্ডার বিস্ফোরণে ৭ বাংলাদেশি নিহত

সৌদিতে সিলিন্ডার বিস্ফোরণে ৭ বাংলাদেশি নিহত

প্রবাস ডেস্ক :: সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার দুই সহোদরসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাতে সৌদি আরবের আল হোলাইফা শহরে এ দুর্ঘটনা ঘটে।

কমলনগর উপজেলার নিহত দুই সহোদর হলেন- করইতোলা বাজারসংলগ্ন চর লরেন্স গ্রামের নেছার আহম্মদের ছেলে জসিম উদ্দিন (২৬) ও মো. ইব্রাহিম (২৩)। এছাড়া ওই দুর্ঘটনায় ফেনীর দুজন ও কুমিল্লার তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

নিহত জসিম উদ্দিন ও মো. ইব্রাহিমের চাচা লক্ষ্মীপুরের কমলনগরের করইতোলা বাজারের উপকূল ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক নজির আহমেদ হেলালী তার দুই ভাতিজার মৃত্যুর বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন।
বুধবার সন্ধ্যায় সৌদি প্রবাসী স্বজনদের মাধ্যমে তাদের মৃত্যুর খবর তিনি নিশ্চিত হয়েছেন বলে তিনি জানিয়েছেন। এ খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com