বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

কমনওয়েলথ শীর্ষ সম্মেলন উদ্বোধন : যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৩ সরকার প্রধান

কমনওয়েলথ শীর্ষ সম্মেলন উদ্বোধন : যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৩ সরকার প্রধান

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: বৃটেনের রাজধানী লন্ডনে ২৫তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৈঠকের উদ্বোধন ঘোষণা করেন রানী দ্বিতীয় এলিজাবেথ। আজ স্থানীয় সময় সকাল ১০টায় বাকিংহ্যাম প্যালেসে শুরু হয় দুদিনব্যাপী এ শীর্ষ সম্মেলন। এতে কমনওয়েলথভুক্ত ৫৩টি দেশের সরকার প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত রয়েছেন। আজ সম্মেলনের প্রথম দিনে সম্মেলনের উদ্বোধনী দিনে ল্যাংকেস্টার হাউসে কমনওয়েলথ নেতৃবৃন্দ তিনটি কার্যনির্বাহী সেশনে অংশ নেবেন। এবার সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে- অভীন্ন ভবিষ্যতের দিকে (টুয়ার্ডস কমন ফিউটার)।

নিয়ম অনুযায়ী সিএইচওজিএম বৈঠকের আয়োজক দেশই এর সভাপতিত্ব করে।
সিএইচওজিএম বৈঠকে আয়োজক দেশের কাছে কমনওয়েলথের সভাপতিত্ব স্থানান্তর করা হবে। মাল্টার প্রধানমন্ত্রী ড. জোসেপ মাসকাটের কাছ থেকে বৃটিশ প্রধানমন্ত্রী মের কাছে এ সভাপতিত্ব হস্থান্তর করা হবে। ২০২০ সালে পরবর্তী কমনওয়েলথ বৈঠক পর্যন্ত তিনি এ পদে থাকবেন।

উল্লেখ্য, এবারের ২৫ তম কমনওয়েলথ সম্মেলন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০১৭ সালে। কিন্ত ভানুয়াতু ঘূর্ণিঝড় পাম আক্রান্ত হওয়ায় সম্মেলন লন্ডনে আয়োজনের সিদ্ধান্ত হয়। সাধারণত প্রতি দুই বছর অন্তর এই বৈঠক অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com