শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

বিশ্বকাপের পর অবসরে যাচ্ছেন মেসি?

বিশ্বকাপের পর অবসরে যাচ্ছেন মেসি?

 

স্পোর্টস ডেস্ক :: ২০১৮ রাশিয়া বিশ্বকাপের পর দেশের হয়ে আর নাও খেলতে পারেন আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ এবং কোপা আমেরিকার টানা দুই ফাইনালে হেরে যাওয়ার পর ২০১৬ সালে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। পরে দেশের স্বার্থে ফিরে এলেও এবার অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন মেসি।

বার্সেলোনার হয়ে ৩২টি শিরোপাজয়ী মেসির আর্জেন্টিনার বেলায় তার অর্জনের খাতা শূন্য। ২০১৪ বিশ্বকাপের এই সেরা খেলোয়াড় এক সাক্ষাৎকারে জানান, রাশিয়াতেই হতে পারে তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট।

মেসি বলেন, আমি জানি না। এটা নির্ভর করবে আমরা কেমন করি এবং কীভাবে শেষ করি তার ওপর। আমরা তিনটি ফাইনালে হেরেছি। একটা ফাইনালে পৌঁছানো কতটা অর্থ বহন করে সেই দৃষ্টিভঙ্গির পার্থক্য থেকে আর্জেন্টাইন গণমাধ্যমের সঙ্গে আমাদের এখন দূরত্ব তৈরি হয়েছে। এটা মোটেও সহজ নয়। তিনটি ফাইনালে খেলার জন্য প্রশংসা করতেই হয়। এটা সত্যি যে, জেতাটা গুরুত্বপূর্ণ। কিন্তু ফাইনালে পৌঁছানোও সহজ নয়।

রাশিয়ায় আর্জেন্টিনার কতদূর যাওয়া উচিত এমন প্রশ্নের জবাবে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলারের প্রত্যাশা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, স্পেন ও বেলজিয়ামের মতো শক্ত প্রতিপক্ষের মোকাবেলা করেই তৃতীয় বিশ্বকাপ শিরোপার জন্য লড়বে তার দল। আর্জেন্টাইন অধিনায়ক জানান, এবারের আসরে হোর্হে সাম্পাওলির দলের হারানোর কিছুই নেই।

‘বিশ্বকাপে অনেক ভালো ভালো খেলোয়াড় আছে সব দলে। আমাদের দলেও যোগ্য খেলোয়াড় আছে। আমরা কাউকে ঈর্ষা করি না। ’

আগামী শনিবার আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে আর্জেন্টিনার। ডি গ্রুপে দু’বারের বিশ্বচ্যাম্পিয়নদের অপর দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com