শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দেশের স্থিতিশীলতা রক্ষায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ জরুরি: মঞ্জু সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার প্রবেশ পথের গেটে অগ্নিসংযোগ এমপি কয়ছর আহমেদের প্রচেষ্টায় জগন্নাথপুরের বৃহৎ দুটি সেতু অনুমোদন হওয়ায় হাওরবাসীর মধ্যে আনন্দ যুক্তরাজ্যে বাংলদেশী কমিউনিটিতে বাংলাদেশের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও সংঘাতের কোনো স্থান নেই নবনির্মিত জগন্নাথপুর থানা ভবনের উদ্ধোধন কালে কয়ছর আহমেদ এমপি; অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের অবস্থান কর্মসূচি জগন্নাথপুরের সমদল ও ইটাখোলা সহ ২৫৬ সেতু একনেকে অনুমোদন। টুঙ্গিপাড়ায় থানা ও এমপি’র বাড়িতে আগুন জগন্নাথপুরে যুবদল নেতা আলী হোসেনের দাফন সম্পন্ন

লজ্জার ইতিহাস গড়লেন সাকিবরা

লজ্জার ইতিহাস গড়লেন সাকিবরা

স্পোর্টস ডেস্ক::
ওয়েস্ট ইন্ডিজ সফরে লজ্জার ইতিহাস গড়লেন টাইগাররা। অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪৩ রানেই অলআউট সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এই রান করার মধ্য দিয়ে টেস্টের ১২৯ বছরের বাজে ইতিহাস গড়লেন সাকিবরা। এর আগে ১৮৯৯ সালে ঘরের মাঠে কেপটাউন টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৪৩ রানে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা। ওই টেস্টের প্রথম ইনিংসে ইংলিশদের করা ২৯২ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ৪৭ রানে অলআউট হয় আফ্রিকানরা।

১৮৮৯ সালে দক্ষিণ আফ্রিকা যে লজ্জায় পড়েছিল। ১২৯ বছর পর সেই একই লজ্জায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০০০ সাল থেকে সাদা পোশাকের ক্রিকেট খেলে যাওয়া বাংলাদেশের এতদিন টেস্টে সর্বনিম্ন স্কোর ছিল ৬২। যেটা ২০০৭ সালে শ্রীলংকার বিপক্ষে কলম্বোয়।
ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগ থেকেই স্বাগতিকদের পেস আক্রমণ নিয়ে আশঙ্কা করা হয়েছিল। বাস্তবে সেটাই হয়েছে। টসে হেরে ব্যাটিংয়ে নেমে স্কোর বোর্ডে ১৮ রান জমা করতেই ৫ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে বাংলাদেশ দল।

ওপেনার তামিম ইকবাল এবং মুমিনুল হক রানের খাতা খোলার সুযোগ পেলেও শূন্য রানে ফিরে যান মুশফিকুর রহিম, অধিনায়ক সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।

পারলেন না তামিম
ইনিংসের পঞ্চম ওভারে কেমাররোচের বলে খোঁচা দিতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ তুলে দেন বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল। এদিন ১৫ রান করতে পারলে ৪ হাজার রানের মাইল ফলক স্পর্শ করার সুযোগ পেতেন তিনি। মাত্র ৪ রানেই সাজ ঘরে ফিরেন তামিম।
টেস্ট স্পেশালিস্ট ফিরেন ১ রানে
তামিমের বিদায়ের পরপরই ইনিংস মেরামত করার আগে সাজঘরের পথ ধরেন নতুন ব্যাটসম্যান মুমিনুল হক সৌরভ (১)। ইনিংসের সপ্তম ওভারে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন বাংলাদেশ দলের এই টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান।
৪ বলে ৩ উইকেটে পতন
পরপর দুই ওভারে দুই উইকেট শিকার করা কেমাররোচ, নবম ওভারের আরও বেশি ভয়ানক হয়ে ওঠেন ক্যারিবীয় এই পেস বোলার। ওভারের দ্বিতীয় বলে মুশফিক, চতুর্থ বলে সাকিব আল হাসান এবং পঞ্চম বলে ফেরান মাহমুদউল্লাহ রিয়াদকে।
১৮ রানে টপঅর্ডার ৫ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যাওয়া বাংলাদেশকে আর খেলায় ফেরাতে পারেননি অন্য ওপেনার লিটন কুমার দাস।
কামিন্সের আঘাত
ইনিংসের ১৩তম ওভরের মিগুল কামিন্সের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন লিটন কুমার দাস। সাজঘরে ফেরার আগে তিনি করেন দলীয় সর্বোচ্চ ২৫ রান। তার বিদায়ের ঠিক চার বল ব্যবধানে ফেরেন উইকেটকিপার ব্যাটসম্যান নূরুল হাসান সোহান।
বুধবার ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগার নর্থ সাউন্ডে টসে জিতে বাংলাদেশ দলকে আগে ব্যাটিং করার জন্য আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি ও আবু জায়েদ রাহী।
উল্লেখ্য, ক্যারিবীয় সফরে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com