শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

২৮ বছর পর সেমিফাইনালে ইংল্যান্ড

২৮ বছর পর সেমিফাইনালে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক::
কাগজে-কলমে ফেবারিট ছিল ইংল্যান্ড। খেললেও সেই রকম। অধিকাংশ সময় বল দখলে রাখল। মুহুর্মুহু আক্রমণে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত রাখল। অবশেষে প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছাড়ল। সুইডেনকে ২-০ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল থ্রি-লায়নসরা। এ নিয়ে ২৮ বছর পর ফুটবলের সর্বোচ্চ আসরের সেমিতে খেলার যোগ্যতা অর্জন করল তারা।

সেমিফাইনালে উঠার লড়াইয়ে সামারা এরিনায় মুখোমুখি হয় ইংল্যান্ড-সুইডেন। তবে দুই দলের শুরুটা হয় একেবারে ম্যাড়ম্যাড়ে। প্রথম ১৮ মিনিটে প্রতিপক্ষের গোলপোস্ট বরাবর বলার মতো তেমন কোনো শট নিতে পারেনি কোনো দল। ১৯ মিনিটে দুর্দান্ত শট নেন হ্যারি কেন। তবে তা গোলপোস্টের ডানদিক দিয়ে চলে যায়। এরপর আক্রমণের পর আক্রমণ করে ইংল্যান্ড। ফলও আসে হাতেনাতে। ৩০ মিনিটে অ্যাশলে ইয়াংয়ের কর্নার থেকে নিশানাভেদ করেন হ্যারি মাগুইরে। এতে ১-০ গোলে এগিয়ে যায় ১৯৬৬ চ্যাম্পিয়নরা। পরেও ইংলিশদের আক্রমণের গতি সচল থাকে। ফলে ৪৪ মিনিটে সুবর্ণ সুযোগ পায় তারা। তবে হাতের নাগালে পাওয়া সুযোগটা কাজে লাগাতে পারেননি রাহিম স্টার্লিং।

বিরতির পর আক্রমণের গতি বাড়ায় ইংল্যান্ড। এতে ব্যবধানও বেড়ে যায়। ৫৯ মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন ডেলে আলি। এতে ০- ২ গোলে এগিয়ে যায় ইংলিশরা। এখানেই ম্যাচ থেকে ছিটকে যায় সুইডেন। পরে গোল পরিশোধে আপ্রাণ চেষ্টা করেসুইডিশরা। বেশ ক’টি দারুণ সুযোগও পায়। তবে স্বার্থ হাসিল করতে পারেনি তারা। ফলে কোয়ার্টার ফাইনালে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com