শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দেশের স্থিতিশীলতা রক্ষায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ জরুরি: মঞ্জু সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার প্রবেশ পথের গেটে অগ্নিসংযোগ এমপি কয়ছর আহমেদের প্রচেষ্টায় জগন্নাথপুরের বৃহৎ দুটি সেতু অনুমোদন হওয়ায় হাওরবাসীর মধ্যে আনন্দ যুক্তরাজ্যে বাংলদেশী কমিউনিটিতে বাংলাদেশের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও সংঘাতের কোনো স্থান নেই নবনির্মিত জগন্নাথপুর থানা ভবনের উদ্ধোধন কালে কয়ছর আহমেদ এমপি; অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের অবস্থান কর্মসূচি জগন্নাথপুরের সমদল ও ইটাখোলা সহ ২৫৬ সেতু একনেকে অনুমোদন। টুঙ্গিপাড়ায় থানা ও এমপি’র বাড়িতে আগুন জগন্নাথপুরে যুবদল নেতা আলী হোসেনের দাফন সম্পন্ন

মিরাজ ঘূর্ণিতে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

মিরাজ ঘূর্ণিতে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসে ৩৫৪ রান সংগ্রহ করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। আগের দিনে চার উইকেটে ২৯৫ রান সংগ্রহ করা উন্ডিজ, শুক্রবার দ্বিতীয় দিনে ৫৯ রান যোগ করতেই ৬ উইকেট হারায় স্বাগতিকরা। বাংলাদেশ দলের হয়ে একাই ৫ উইকেট শিকার করেন অফস্পিনার মেহেদি হাসান মিরাজ। তবে মিরাজ উইকেট বেশি নিলেও কাজের কাজটি করেছেন তরুণ পেস বোলার আবু জায়েদ রাহী।শুক্রবার প্রথম সেশনে তিনিই ক্যারিবীয়দের ব্যাটিংয়ে ধস নামান।
আগের দিনে ১০ ওভারে ২২ রানে কোনো উইকেট না পাওয়া রাহী, এদিন ৮ ওভারে ১৬ রান দিয়ে নেন ৩ উইকেট। এছাড়া দুই উইকেট শিকার করেন তাইজুল ইসলাম।

ক্যারিবীয়দের জবাবেব্যাটিংয়ে বাংলাদেশ দল। মধ্যাহ্ন রিবতিতে যাওয়ার আগে কোনো উইকেট না হারিয়ে ১০রান সংগ্রহ করেছে টাইগাররা।

২৪ রানে ৫ ব্যাটসম্যানের বিদায়

জ্যামাইকা টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনেই স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছে বাংলাদেশ দল। শুক্রবার ২৪ রান তুলতেই ক্যারিবীয় ৫ ব্যাটসম্যানের উইকেট তুলে নেনআবু জায়েদ রাহী ও মেহেদি হাসান মিরাজরা। এদিন শুরুতেই ক্যারিবীয় ব্যাটিংয়ে ধস নামান তরুণ পেস বোলার আবু জায়েদ রাহী। তার গতির মুখে পড়ে আগের দিনে ৮৪ রান করে সেঞ্চুরির অপেক্ষায় থাকাসিমরন হিতমার এদিন মাত্র দুই রান যোগ করতেই বিপদে পড়ে যান।১৬ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামা রোস্টন চেজকেও সাজঘরে ফেরান রাহী।

এরপর উইকেটকিপার ব্যাটসম্যান ডোরিচকে সাজঘরে পাঠান তাইজুল ইসলাম।পরপর দুই বলে কিমো পাওয়েল এবং মিগুল কামিন্সের উইকেট তুলে নেন আগের দিনে ৩ উইকেট শিকার করামিরাজ।

দ্বিতীয় দিনের প্রথম সাফল্য রাহীর

আগের দিনে ৮৪ রান নিয়ে সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন সিমরন হিতমার। শুক্রবার দিনের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের এই মিডলঅর্ডার ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান পেস বোলার আবু জায়েদ রাহী। দ্বিতীয় দিনে মাত্র ২ রান যোগ করতেই উইকেটকিপারের হাতে ধরা পড়েন হিতমার।

এর আগে প্রথম দিনে ৪ উইকেটে ২৯৫ রান সংগ্রহ করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ৮৪ ও ১৬ রান নিয়ে অপরাজিত ছিলেন সিমরন হিতমার ও রোস্টন চেজ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com