শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা  খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত

জগন্নাথপুরে যাত্রীবাহী লেগুনা খাদে পড়ে নারী-শিশু সহ আহত ১৩

জগন্নাথপুরে যাত্রীবাহী লেগুনা খাদে পড়ে নারী-শিশু সহ আহত ১৩

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুরে যাত্রীবাহী লেগুনা খাদে পড়ে নারী ও শিশু সহ কমপক্ষে ১৩ জন যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের খাশিলা নামক স্থানে।
জানাগেছে, মঙ্গলবার ২টার দিকে জগন্নাথপুর থেকে ছয়হারার উদ্দেশ্যে একটি যাত্রীবাহী লেগুনা যাওয়ার পথে নিয়ন্ত্রন হারিয়ে খাশিলা নামক স্থানে সড়কের পাশে থাকা খাদে পড়ে গেলে দুর্ঘটনা ঘটে। এ সময় গাড়িতে থাকা ১৩ জন যাত্রী আহত হন। এর মধ্যে গুরুতর আহত মাহমুদ মিয়াকে (৪০) আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সিদুয়াখাই গ্রামের বাসিন্দা। অন্যান্য আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। লেগুনাটি খাদে পড়ে পানিতে তলিয়ে গেলে আহত যাত্রীদের স্থানীয় পথচারীরা উদ্ধার করেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com