শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

দ্রুততম এক হাজার রানের রেকর্ড মার্করামের

দ্রুততম এক হাজার রানের রেকর্ড মার্করামের

স্পোর্টস ডেস্ক :: গত বছরই দক্ষিণ আফ্রিকা টেস্ট দলে অভিষেক হয় এইডেন মার্করামের। ২৩ বছর বয়সী এই ওপেনার প্রথম থেকেই চিনিয়ে আসছেন নিজের জাত। এরই মধ্যে দুইটি মাইলফলকেও নিজের নাম লিখিয়েছেন। সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথের পর দ্বিতীয় প্রোটিয়া ব্যাটসম্যান হিসেবে দ্রুততম এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মার্করাম। আর সময়ের হিসেবে অস্টেলিয়ার সাবেক ব্যাটসম্যান মাইকেল হাসির পর এটা দ্বিতীয় দ্রুততম এক হাজার রানের রেকর্ড। রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ৩৭ রান করেই স্পর্শ করেন এ ল্যান্ডমার্ক।

এক হাজার রান করতে প্রোটিয়াদের হয়ে মার্করাম ব্যাট করেন ১০ টেস্টের ১৮ ইনিংসে। এই তালিকায় শীর্ষে থাকা স্মিথ ব্যাট করেন ১২ টেস্টের ১৭ ইনিংসে। আর ক্রিকেট ইতিহাসে দ্রুততম এক হাজার রান করার তালিকায় সবার উপরে রয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হারবার্ট সাটক্লিফ। ১৯২৪তে এই রেকর্ড গড়ার সময় তিনি খেলেন ৯ টেস্টের ১২ ইনিংস। ২০১৭’র অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মার্করামের। এরপর এই মাইলফলক ছুঁতে তার লেগেছে ১৮৬ দিন। এই তালিকায় তার উপরে থাকা হাসির লেগেছিল ১৬৬ দিন। চলতি টেস্ট সহ ১০ টেস্টে ঠিক এক হাজার রান করেন মার্করাম। ব্যাটিং গড় ৫৫.৫৫। সেঞ্চুরি ৪টি ও হাফসেঞ্চুরি ৩টি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com