শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: এই শোক যেন সইবার নয়। পরিবারের ভালো আর উন্নত জীবন গড়ার টানে ওরা পাড়ি দিয়েছিল সৌদি আরবে। কিন্তু সেখান থেকে খবর এসেছে ওরা নেই। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ও খাগকান্দা ইউনিয়নের চারজন নিহত হয়েছেন।

শনিবার এ খবর নিহতদের বাড়িতে পৌঁছলে শুরু হয় শোকের মাতম। স্বজন হারানোর কান্নায় ভারি হয়ে উঠে আকাশ।

নিহতরা হলেন- কালাপাহাড়িয়া ইউনিয়নের বদলপুর গ্রামের জাব্বার মিয়ার ছেলে সুরুজ মিয়া (২৫), একই গ্রামের মোতালিব বেপারীর ছেলে নুরা মিয়া (২৩), খালিয়ারচর গ্রামের মোকাররমে ছেলে উজ্জ্বল (২২) ও খাগকান্দা ইউনিয়নের চম্পকনগর গ্রামের আকরাম আলীর ছেলে রাসেল (২৪)।

কালাপাহাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন জানান, নিহতরা মদিনায় আল-ফাহাদ কোম্পানিতে কর্মরত ছিলেন। শুক্রবার বাংলাদেশের সময় সকাল ১০টায় তারা একটি মাইক্রোবাসে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন।

তিনি আরও জানান, স্বজন হারানোর বেদনায় গোটা কালাপাহাড়িয়া ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। শান্ত্বনা দেয়ার ভাষা নেই কারো। আল্লাহ পাকের নিকট দোয়া করি যেন নিহতদের পরিবারের সদস্যদের ধৈর্য ধরার তাওফিক দান করেন।

সরেজমিন নিহত রাসেলের বাড়ি চম্পক নগরে গিয়ে দেখা গেছে, সেখানে শোকের মাতম চলছে। বুকফাটা আর্তনাদের কারণে কোনো কথা বলতে পারছে না স্বজনরা। রাসেলের বাবা-মা ছেলে হারিয়ে পাগল প্রায়। বারবার মূর্ছা যাচ্ছেন।

তাদের লাশ কবে আসবে তা এখনও জানা যায়নি।

অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠন অভিবাসীকর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)-এর ফিল্ড অফিসার আমিনুল হক বলেন, আমরা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে লাশ আনার ব্যাপারে সহযোগিতা করব। যাতে সৌদি থেকে সব সুযোগ-সুবিধা পায় সেই ব্যাপারে কাজ করে যাচ্ছি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com