সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী 

দক্ষিণ আফ্রিকায় ২ বাংলাদেশিকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় ২ বাংলাদেশিকে গুলি করে হত্যা

প্রবাস ডেস্ক ::

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশিসহ কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন দুই বাংলাদেশিসহ আরও তিনজন। স্থানীয় সময় রোববার রাত ৮টার দিকে ইস্টার্নক্যাপ প্রভিন্সের কেপটাউন থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে মাউসবেরী এলাকায় একটি ব্যবসায় প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

সন্ত্রাসীদের গুলিতে নিহতরা হলেন- আলম মোল্লা (৩৫), উজ্জ্বল মাঝি (৩৩) এবং অজ্ঞাত পরিচয় এক বিদেশি নাগরিক। গুলিবিদ্ধ হয়েছেন তুহিনসহ তিনজন। নিহত দুই বাংলাদেশির বাড়ি শরীয়তপুরে বলে জানা গেছে।

রোববার বাংলাদেশি মালিকানাধীন ওই দোকানে পাঁচ বাংলাদেশিসহ ছয়জন অবস্থান করছিলেন। এ সময় কিছু বুঝে ওঠার আগেই সংঘবদ্ধ সন্ত্রাসীরা চাঁদার দাবিতে তাদের ওপর এলোপাতাড়ি গুলি করতে থাকে। এতে ঘটনাস্থলে আলম মোল্লা ও উজ্জ্বল মাঝি এবং অজ্ঞাত পরিচয় বিদেশি মারা যান। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও তিনজন।

স্থানীয়রা জানান, সন্ত্রাসীরা দোকানের টাকা-পয়সা এবং মালামাল কোনো কিছু নিয়ে যায়নি। অনেকের ধারণা, এটি কোনো ডাকাতির ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড।

প্রবাসী বাংলাদেশিদের কেউ কেউ বলছেন, রোববার দুপুরে স্থানীয় কয়েকজন বখাটের সঙ্গে পণ্যের দাম ও ভাংতি টাকা নিয়ে দোকানিদের বাকবিতণ্ডা হয়। ধারণা করা হচ্ছে, এ ঘটনার জের ধরে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। বন্দুকধারীদের এখনও পর্যন্ত চিহ্নিত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি প্রশাসন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com