শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

৬০ বছরে ২ লাখ ম্যাচ খেলে ৭ হাজার উইকেট

৬০ বছরে ২ লাখ ম্যাচ খেলে ৭ হাজার উইকেট

স্পোর্টস ডেস্ক ::

৮৫ বছর বয়স পর্যন্ত দুই লাখ ক্রিকেট ম্যাচ খেলে ৭ হাজার উইকেট নিয়েছেন বলে দাবি করেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্সের এক সর্তীথ। তার নাম সেসিল রাইট। জন্ম জামাইকায়। ক্রিকেট ক্যারিয়ারে বয়স ৬০ পেরিয়েছেন। এখনও অবসর নেননি। এই বছরের ৭ সেপ্টেম্বর তিনি তার বুট জোড়া তুলে রাখবেন বলে জানিয়েছেন।

ইংল্যান্ডের বিখ্যাত ক্রিকেটার উইলফ্রেড রোডসের ক্রিকেট ক্যারিয়ার ছিল ৩০ বছর ৩১৫ দিনের। ডেনিস ব্র্যায়ান ক্লোস নামের আরেক ইংরেজ খেলেছেন ২৭ বছর। সেখানে সেসিল রাইট ৬০ বছর ধরে ক্রিকেট খেলছেন! ৫২ বছর বয়সে রোডস খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেট। তাই বলে ৮৫ বছরে বয়সে ক্রিকেট! ভাবতে অবাক লাগলেও এটাই সত্য। সেসিলের ক্রিকেট বিশ্বে আবির্ভাব ঘটে জামাইকার হয়ে। প্রতিপক্ষ ছিল বার্বাডোজ। যে দলে ছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স, ওয়েশ হেলের মতো ক্রিকেটাররা।

সেসিলের দাবি, তিনি দুই লাখ ক্রিকেট ম্যাচ খেলে ফেলেছেন। উইকেট নিয়েছেন সাত হাজারের বেশি। তিন বছর ওয়েস্ট ইন্ডিজে খেলার পর তিনি চলে যান ইংল্যান্ডে। এনিড নামে এক নারীকে বিয়ে করে ইংল্যান্ডেই থেকে যান তিনি। এত বয়স অবধি খেলার রহস্য ফাঁস করেছেন তিনি।

সেসিলের দাবি, আর পাঁচ জন যা খান, তার মেনুতেও থাকে মোটামুটি একই খাবার। কিন্তু তিনি নাকি বিয়ার ছাড়া কিছুই পান করেন না। অলস জীবন কাটানো একদম অপছন্দ তার। তাই চিন্তায় রয়েছেন আগামী সপ্তাহে ক্রিকেট থেকে অবসর নেয়ার পর কীভাবে কাটাবেন অবসর সময়।-সূত্র আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com