রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

বার্সেলোনার নতুন অধিনায়ক মেসি

বার্সেলোনার নতুন অধিনায়ক মেসি

স্পোর্টস ডেস্ক :: আর্জেন্টিনা জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন দীর্ঘদিন। এবার নতুন দায়িত্বে আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার লিওনেল মেসি। আন্দ্রেস ইনিয়েস্তা দল ছেড়ে চলে যাওয়ায় এবার বার্সেলোনার নেতৃত্বে দেখা যাবে ফুটবল জাদুকরকে। অন্য তিন অধিনায়ক হচ্ছেন সের্হিও বুসকেতস, জেরার্ড পিকে ও সের্হিও রবের্তো।

আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে কাতালান ক্লাবটি আনুষ্ঠানিকভাবে ২০১৮-১৯ মৌসুমে নিজেদের চার অধিনায়কের মধ্যে প্রথম পছন্দ হিসেবে ৩০ বছর বয়সী আর্জেন্টাইন তারকার নাম ঘোষণা করে। ২০১৫ সালে বার্সেলোনার দ্বিতীয় অধিনায়ক হিসেবে মেসির নাম ঘোষণা করা হয়েছিল। তাই ইনিয়েস্তার উত্তরসূরি হিসেবে তার নামটা প্রত্যাশিতই ছিল।

এর আগে দীর্ঘ সময় বার্সেলোনায় কাটিয়ে গত মে মাসে জাপানের জে. লিগের দল ভিসেল কোবেতে যোগ দেন আন্দ্রেস ইনিয়েস্তা। ২০১৪-১৫ মৌসুমের পর প্রথমবারের মতো বার্সেলোনার চার অধিনায়কই হলেন ক্লাবটির যুব প্রকল্প থেকে উঠে আসা কোনো ফুটবলার। এবার দেখার পালা, মেসির নেতৃত্বে এবং জাদুকরী ফুটবলে এই মৌসুমে কয়টি শিরোপা জিতে নেয় বার্সা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com