মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
এক লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে শান্তিগঞ্জে এসেড হবিগঞ্জের উদ্যোগে ১০ দিনব্যাপী কৃষি মেলা ২০২৬ শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

জগন্নাথপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

জগন্নাথপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দিঘলবাগ (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করা হয়েছে।
জানা যায়, উপজেলার দিঘলবাগ (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন কান্তি তালুকদার ২০১৮ সালের ২৭ জুন বিদ্যালয়ে যোগদান করেন। যোগদানের পর থেকে নানা অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েন তিনি। ভুয়া ভাউচারের মাধ্যমে ভূতুড়ে বিল তৈরী করে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন তহবিলের অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। বিদ্যালয় মেরামতের জন্য গত অর্থ বছরের ২০১৭-২০১৮/ স্লীপের ৪০ হাজার টাকা এবং ২০১৮-২০১৯ অর্থ বছরের ৫০ হাজার মোট ৯০ হাজার টাকা বিদ্যালয়ে কাজ না করেই আত্মসাৎ করেছেন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, বিদ্যালয় ভবনের বিভিন্ন শ্রেণী কক্ষে ফাটল রয়েছে। উন্নয়ন বরাদ্দের টাকায় মেরামতের কোন চিহৃ দেখা পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে প্রধান শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত থেকেই বেতন বিল উত্তোলন করছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক অঞ্জন কান্তি তালুকদার বলেন, স্লীপের অর্থের সকল হিসেব শিক্ষা অফিসে দিয়েছি। আমি কোন দুর্নীতি করিনি।
সস্প্রতি জগন্নাথপুর উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমা স্কুল পরিদর্শনে গেলে প্রধান শিক্ষককে বিদ্যালয়ে পাননি। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে গত ২৯ সেপ্টেম্বর ওই শিক্ষককে শোকজ করেন। সাতদিনের মধ্যে এর জবাব দেওয়ার নির্দেশ রয়েছে শোকজে। গত মঙ্গল ও বুধবার এই দুইদিন বিদ্যালয়ে কোন কারণ ছাড়াই অনুপস্থিত থাকার কারণে কারণ দর্শানোর জন্য আবারও প্রধান শিক্ষক অঞ্জন কান্তি তালুকদারকে সহকারি শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমা শোকজ করেছেন। বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমা যুগান্তরকে বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিস্তর অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও তিনি বিদ্যালয়ে অধিকাংশ সময় অনুপস্থিত থাকেন। এসব বিষয়ে জানতে ওই শিক্ষককে কারণ দর্শানোর জন্য লিখিতভাবে জানানো হয়েছে। বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তাকে আমি অবহিত করেছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com