মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয় শৃঙ্খলা ভঙ্গের কারনে জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম দল থেকে বহিস্কার শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে যা বললেন শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ শান্তিগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৩.৪৬%, জিপিএ-৫ মাত্র ১০ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি: নাহিদ শান্তিগঞ্জে জামায়াত-শিবিরের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

মোস্তাফিজকে যে কারণে দলে নিল মুম্বাই

মোস্তাফিজকে যে কারণে দলে নিল মুম্বাই

 স্পোর্টস ডেস্ক :: আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর অসাধারণ পারফর্ম করে হইচই ফেলে দেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। জাতীয় দলের হয়ে দারুণ খেলার সুবাদে আইপিএলে সুযোগ হয় কাটার মাস্টারের।

আইপিএলের গত দুই আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা বাঁহাতি এই তরুণের বোলিং কারিশমা দেখে যে কোনও ফ্রাঞ্চাইজিই নিতে চাইবে। তবে প্রশ্ন হচ্ছে কেন এত বেশি আগ্রহ দেখালো মুম্বাই।

আর এই কেন-এর জবাব দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। তিনি জানান, মোস্তাফিজকে মুম্বাই ইন্ডিয়ান্সে নেয়ার একমাত্র কারণ হলো মাহেলা জয়াবর্ধনে। বিপিএলে মাহেলা খুলনা টাইটান্সের কোচ ছিলেন (সেই দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেছেন হাবিবুল বাশার)। বিপিএলে কাজ করতে এসে মাহেলার মনে ধরে যায় মোস্তাফিজকে।

ক্যারিয়ারের শুরুতে মোস্তাফিজ প্রায় ১৪০ কিলোমিটারে বল ডেলিভারি দিতেন। ইনজুরির কারণে হয়তো কিছু্টা কমেছে। তবে ধীরে ধীরে আবার সেই গতি এবং স্লোয়ারে কাটার ব্যবহারের কারিশমাও দারুণ। আর এসব কারণেই মোস্তাফিজকে মনে ধরে যায় শ্রীলঙ্কার সাবেক তারকা ব্যাটসম্যান জয়াবর্ধনের- বলছেন বাশার।

মূলত এ কারণেই মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্রাঞ্চাইজি মালিকদের মোস্তাফিজকে দলে নিতে বলেন মাহেলা। তার আগ্রহে প্রায় তিন কোটি টাকার বিনিময়ে কাটার মাস্টারকে দলে নেয় মুম্বাই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com