শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

সন্তানের নামে শোয়েব-সানিয়ার দুজনেরই কর্তৃত্ব থাকবে

সন্তানের নামে শোয়েব-সানিয়ার দুজনেরই কর্তৃত্ব থাকবে

 স্পোর্টস ডেস্ক :: প্রায় আট বছর ধরে সংসার করছেন শোয়েব মালিক ও সানিয়া মির্জা। এখনও সন্তান নেননি। তবে অদূর ভবিষ্যতে সন্তান হলে স্বামী-স্ত্রী দুজনের পদবী অনুসারেই তার নাম রাখা হবে বলে জানালেন ভারতীয় টেনিস সেনসেশন।

গোয়া ফেস্ট-২০১৮ লিঙ্গ বৈষম্য শীর্ষক আলোচনা সভায় হাজির হয়েছিলেন সানিয়া। সেখানে তিনি দর্শকদের উদ্দেশে বলেন, আজ আমি আপনাদের একটি গোপন কথা বলতে চাই। আমাদের সন্তান হলে দুজনেরই পদবী অনুসারে নাম রাখা হবে। শুধু বাবার পদবী নিয়ে নয়। ছেলে হোক বা মেয়ে, নাম হবে মির্জা মালিক।

এতে সম্মতি রয়েছে পাকিস্তানি ক্রিকেটার মালিকেরও। দুজনই মিলে এ সিদ্ধান্ত নিয়েছেন। সানিয়া জানান, তারও একই চাহিদা। আমরা আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছি।

লিঙ্গ বৈষম্য নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানিয়ে ১৯টি ডব্লিউটিএ ও চারটি আইটিএফ শিরোপাজয়ী বলেন, শৈশবকালে শুনতাম, আমার মাকে বাবা বলতেন; একজন ছেলে হওয়া দরকার। এতে বংশ বৃদ্ধি পাবে। তবে আমরা দুই বোন কখনও তা চাইতাম না। এ নিয়ে চাচা-ফুফুরা কিছু বলতে এলেই কোমর বেঁধে ঝগড়া করতাম।

বিয়ের পর এখনও পদবী বদলাননি সানিয়া। সানিয়া মির্জা নাম ধারণ করেই চলছেন। নামে কোথাও মালিক বসাননি।

বেতন-ভাতাদি নিয়ে ক্রীড়াজগতে রয়েছে নারী-পুরুষ বৈষম্য। এতে ইতি টানা দরকার। এজন্য নারী খেলোয়াড়দের প্রতি মানসিকতা বদলানো উচিত বলে মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com