সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী 

ইতালিতে কোরোনায় প্রথম বাংলাদেশির মৃত্যু

ইতালিতে কোরোনায় প্রথম বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক নিউজ ডেস্ক :: ইতালিতে ভয়াবহ আকার ধারণ করেছে প্রাণঘাতী কেরোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় ইউরোপের ওই দেশটিতে প্রাণ হারিয়েছেন ৬২৭ জন।

একদিনে করোনাভাইরাসে মৃতের সংখ্যায় এটি একটি রেকর্ড। এর মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন।

করোনাভাইরাসে ইতালিতে প্রথম কোনো বাংলাদেশি মারা গেলেন। গোলাম মাওলা (৫৫) নামে ওই বাংলাদেশি ইতালির উত্তরাঞ্চলের লম্বারদিয়ায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার স্থানীয় সময় রাত ৮টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, তিনি অনেক দিন ধরে সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। পরীক্ষা করার পরে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

এরপর থেকে মিলানোর নিগোয়ারদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার না ফেরার দেশে চলে যান। তার গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায়।

তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে যান। গোলাম মাওলা পরিবার নিয়ে ইতালির মিলান শহরে বসবাস করছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com