বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে করোনায় আরও ৭ বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনায় আরও ৭ বাংলাদেশির মৃত্যু

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: নিউইয়র্ক সিটিতে করোনায় আক্রান্ত হয়ে শনিবার প্রাণ হারিয়েছেন আরো ৭ বাংলাদেশি। এর ফলে সারা আমেরিকায় ১৪৯ বাংলাদেশির মৃত্যুর নিশ্চিত সংবাদ পাওয়া গেল। ১৮ এপ্রিল শনিবার ছিল নিউইয়র্ক সিটি লকডাউনের মাস পূর্তি।

শনিবার মৃত্যুবরণকারিদের বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট হাসপাতাল এবং স্বজনের উদ্ধৃতি দিয়ে এ সংবাদদাতাকে জানিয়েছেন, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার।

উল্লেখ্য, তিন সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন নিউইয়র্ক অঞ্চলের সর্ববৃহৎ সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’র সভাপতি কামাল আহমেদ।

মৃত্যুবরণকারিরা হলেন ব্রঙ্কসের রায়হান উদ্দিন (৩০), জ্যামাইকার আব্দুল হামিদ (৬৮), কুইন্সে বসবাসরত দিনাজপুরের বড় পুকুরিয়ার সন্তান শাহ জালাল (৪৩), ঢাকার কবীর এম ফিরোজ (৫৪), গৌরাঙ্গ চন্দ্র (৭০), সিলেটের গোপাল দত্ত (৫০) এবং সাগর নন্দী (৫৬)।

রহিম হাওলাদার আরো জানান, আগে মৃত্যুবরণকারিদের অন্তত: ৫ জনের দাফন হয়েছে সোসাইটির নিজস্ব কবরস্থানে। এ নিয়ে মোট ৮১ প্রবাসীর লাশ দাফন করা হলো এই গোরস্থানে।

সিটি স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা গেছে, শুক্রবারের চেয়ে শনিবার মৃত্যু হয়েছে ২০৯ জন কম। এ সংখ্যা ৫১৩। গত একমাসে মোট আক্রান্ত হয়েছে এক লাখ ২৬ হাজার ৩৬৮ জন। আক্রান্তদের মধ্যে দুই হাজারের বেশী রয়েছেন বাংলাদেশি। এদের অধিকাংশই বাসায় চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

এদিকে, শনিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিউইয়র্ক স্টেটে মারা গেছে ৫৪০ জন। আগের দিন এ সংখ্যা ছিল ৬৩০।

সৌজন্যে : বিডি প্রতিদিন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com