শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

জ্বলে উঠলেন শুভমান, কেকেআরের প্রথম জয়

জ্বলে উঠলেন শুভমান, কেকেআরের প্রথম জয়

স্পোর্টস ডেস্কঃ  আইপিএলের ১৩তম আসরে প্রথম জয় পেল শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

নিজেদের দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হেসেখেলেই হারিয়ে দিলেন দীনেশ কার্তিকরা।

অবশ্য টার্গেটটাও বড় দিতে পারেনি হায়দরাবাদ।

শনিবার রাতে আবুধাবির শেখ জায়েদ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে কেকেআরকে ১৪৩ রানের সহজ লক্ষ্য ছুড়ে দেয় হায়দরাবাদ।

সেই রান তাড়া করতে নেমে দারুণ উপভোগ্য এক ইনিংস খেলেন কেকেআরের তরুণ তুর্কি শুভমান গিল।

৬২ বলে তার অপরাজিত ৭০ রানের ইনিংসের ওপর ভর করে ৭ উইকেট হাতে রেখেই বন্দরে পৌঁছে যায় কেকেআর।

অবশ্য অনেকে শুভমানের চাইতেও বেশি গুরুত্ব দিচ্ছেন ইংল্যান্ডের অধিনায়ক এউইন মরগ্যানের ইনিংসকে।

৩ বাউন্ডারি ও ২ ছক্কার মারে ২৯ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলেন মরগ্যান। মূলত সানরাইজার্সের বোলারদের হৃদয়ে কাঁপন ধরিয়ে দিয়েছেন তিনি।

শুরুতে সুনীল নারিন ও দীনেশ কার্তিক দুজনেই শূন্য রানে সাজঘরে ফিরলে প্রথমে ধারণা করা হয় দ্বিতীয় ম্যাচেও হারতে যাচ্ছে কলকাতা।

কিন্তু শুভমান, মরগ্যান ও নিতিশ রানার অনবদ্য ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ১৮ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কেকেআর।

সানরাইজার্সের হয়ে খলিল আহমেদ, টি নটরাজন ও রশিদ খান নেন ১টি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মনিশ পান্ডের হাফসেঞ্চুরির (৫১) ওপর ভর করে ৪ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে সানরাইজার্স।

অসি হার্ডহিটার ওয়ার্নার করেন ৩৬ এবং ঋদ্ধিমান সাহা করেন ৩০ রান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com