শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার প্রবেশ পথের গেটে অগ্নিসংযোগ এমপি কয়ছর আহমেদের প্রচেষ্টায় জগন্নাথপুরের বৃহৎ দুটি সেতু অনুমোদন হওয়ায় হাওরবাসীর মধ্যে আনন্দ যুক্তরাজ্যে বাংলদেশী কমিউনিটিতে বাংলাদেশের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও সংঘাতের কোনো স্থান নেই নবনির্মিত জগন্নাথপুর থানা ভবনের উদ্ধোধন কালে কয়ছর আহমেদ এমপি; অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের অবস্থান কর্মসূচি জগন্নাথপুরের সমদল ও ইটাখোলা সহ ২৫৬ সেতু একনেকে অনুমোদন। টুঙ্গিপাড়ায় থানা ও এমপি’র বাড়িতে আগুন জগন্নাথপুরে যুবদল নেতা আলী হোসেনের দাফন সম্পন্ন জগন্নাথপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ

ঘরেই রাঁধুন সরিষার তেলে মাটন কারি

ঘরেই রাঁধুন সরিষার তেলে মাটন কারি

জগন্নাথপুর নিউজ ডেস্ক:
সরিষার ইলিশ বা সরিষার তেল দিয়ে বিভিন্ন ধরনের তরকারি রান্না করে খেয়েছেন হয়তো। তবে সরিষার তেলের মাটন কারি খেয়েছেন কখনো। যাদের গরুর মাংস খাওয়া মানা তারা নিশ্চিতে খেতে পারেন সরিষার তেলের মাটন কারি। অতিথি আপ্যায়ন ও পরিবারের সদস্যদের জন্য রাঁধতে পারেন সুস্বাদু এই খাবারটি। আসুন জেনে নেই কীভাবে রান্না করবেন মজাদার সরিষার তেলে মাটন কারি।
উপকরণ
১ কেজি খাসির মাংস, হলুদ গুঁড়া ২ চা চামচ, আদা-রসুন বাটা ৩ চা চামচ, টকদই ১ টেবিল চামচ, গরম মসলা, জিরা গুঁড়া ১ চা চামচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ, পেঁয়াজ ৪-৫টি, কাঁচামরিচ, টমেটো, আলু, সরিষার তেল পরিমাণমতো এবং লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি
খাসির মাংস ধোয়ার পর ভালো করে পানি ঝরিয়ে একটি বাটিতে তুলে নিন। মনে রাখবেন, খাসির মাংস বেশি ধুলে স্বাদ নষ্ট হয়ে যায়। এরপর এতে একে একে লবণ, হলুদ গুঁড়া, সরিষার তেল, ১ টেবিল চামচ টকদই এবং সামান্য আদা-রসুন বাটা দিয়ে ভালো করে মেরিনেট করে আধাঘণ্টার জন্য রেখে দিন। পেঁয়াজ ভালো করে কুচি করে নিতে হবে। প্রেশারকুকারে সমান্য সরিষার তেল দিয়ে ধোয়া ওঠা পর্যন্ত গরম করে নিন। এরপর কাঁচামরিচ, গরম মসলা ও তেজপাতা দিয়ে দিন। একটু ভাজার পর কুচি করা পেঁয়াজ দিয়ে হালকা লাল করে ভেজে নিন। এরপর আদা-রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন। আদা-রসুন ভাজা হয়ে গেলে এতে একে একে টমেটো, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া ও ধনিয়া গুঁড়া দিয়ে কষাতে থাকুন। ৫ থেকে ৭ মিনিট পর্যন্ত ভালো করে কষিয়ে নিন। এরপর মেরিনেট করা খাসির মাংস দিয়ে দিন এবং ভালো করে মিশিয়ে নিন, যাতে মসলা মাংসের সঙ্গে মিশে যায়। ১৫ থেকে ২০ মিনিটের জন্য রান্না করুন। এরপর মাংস সিদ্ধ হওয়ার জন্য এতে পরিমাণমতো গরম পানি দিন। আগে থেকে ভেজে রাখা আলুগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিন। পাঁচ থেকে ছয় সিটির পর ঢাকনা তুলে সামান্য ঘি দিয়ে নেড়ে পাত্রে নামিয়ে পরিবেশন করুন দারুণ সুস্বাদু সরিষার তেলে মাটন কারি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com