শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী  সুনামগঞ্জের রত্নগর্ভা মা জাহানারা রউফ, ১১ সন্তানই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে দাঁড়ালেন জগন্নাথপুরের মানবিক ইউএনও মোঃ ইসলাম উদ্দিন  

স্ট্রোক প্রতিরোধে সুসংবাদ

স্ট্রোক প্রতিরোধে সুসংবাদ

আগে থেকে শারীরিক দুর্যোগের আভাস পাওয়া সত্যি কঠিন। তবে এই কঠিন বিষয়টিকে সহজ করেছে একটি অ্যাপ। ‘রিস্কোমিটার’ নামে একটি অ্যাপ বাজারে আসছে। স্মার্টফোনে সহজে ব্যবহার করা যাবে এই অ্যাপ।

স্ট্রোকের সম্ভাবনা থাকলে আগেই জানিয়ে দেবে ‘রিস্কোমিটার’ অ্যাপ। স্ট্রোক ফাউন্ডেশন অব বেঙ্গল নামে একটি প্রতিষ্ঠান এমন দাবি করেছে।

জানা যায়, ‘রিস্কোমিটার’ নামের এই অ্যাপ মানুষকে স্ট্রোকের হাত থেকে বাঁচাতে সাহায্য করবে। এই অ্যাপ ব্যবহারে হঠাৎ স্ট্রোকের মতো ঘটনা অনেকটাই আটকানো সম্ভব বলে মনে করছে স্ট্রোক ফাউন্ডেশন।

সংস্থাটি জানায়, বিশেষভাবে তৈরি অ্যাপটি ইংরেজি ও বাংলাসহ ১২টি ভাষায় ব্যবহার করা যাবে। ফলে সব ভাষাভাষি মানুষ এ অ্যাপের সুবিধা ভোগ করতে পারবে। স্মার্টফোনে এটি ডাউনলোড করা যাবে গুগল প্লে-স্টোর থেকে।

স্ট্রোক ফাউন্ডেশন অব বেঙ্গলের এক কর্মকর্তা বলেন, এই অ্যাপের সুফল পেতে ব্যবহারকারীকে প্রথমে একটি প্রশ্নপত্র পূরণ করতে হবে। ব্যবহারকারীর উত্তরের মাধ্যমেই অ্যাপটি স্ট্রোকের সম্ভাবনা সম্পর্কে পূর্বাভাস দিতে পারবে।

সংস্থাটি তাদের ‘রিস্কোমিটার’ নামের অ্যাপটিকে বড় সাফল্য হিসেবেই মনে করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com