সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তর করা হবে: এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার

পুলিশ কর্মকর্তার ছেলে র্যাবের হাতে আটক

পুলিশ কর্মকর্তার ছেলে র্যাবের হাতে আটক

জগন্নাথপুর নিউজ ডেস্ক:
রংপুর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শকের ছেলেকে আটক করেছে র্যাব। তার নাম মো. এহসানুল কবির। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার চক্র চালানোর অভিযোগে রংপুর কোতোয়ালি থানার পরিদর্শক বাবুল মিয়ার ছেলে এহসানুল কবিরকে আটক করা হয়েছে। আটক এহসানুল রাজধানীর মালিবাগ বাজার রোডের একটি ফ্ল্যাটে থাকতেন। র্যাব জানায়, এহসানুল বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের কাছে টাকা নিয়ে ভুয়া প্রশ্নপত্র আদান-প্রদান করতেন। র্যাব আরও জানায়, নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপের ‘Per Question ৩০০ টাকা HSC’ এবং ফেসবুকে ‘Kusen Deta’ নামে আইডি খুলে প্রশ্নফাঁসের প্রচারণা চালাতেন এহসানুল। এসব আইডির অ্যাডমিনও তিনি। এ বিষয়ে আটক এহসানুলের বাবা পুলিশ পরিদর্শক বাবুল মিয়া বলেন, আমার ছেলে ষড়যন্ত্রের শিকার। সে এসবে জড়িত না। তাছাড়া তার অটিজমের সমস্যা আছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com