মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫ : আটক ৮ জনকে জেলা হাজতে প্রেরণ

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫ : আটক ৮ জনকে জেলা হাজতে প্রেরণ

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তস্বত্তা মহিলাসহ ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৮ জনকে গ্রেফতার করে মঙ্গলবার এদেরকে সুনামগঞ্জ জেলা হাজতে প্রেরণ করেছে। জানাগেছে, সোমবার রাতে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের দাস নোয়াগাও গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামের মজনু মিয়া ও টুনু মিয়ার লোকজনের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে ঘন্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে তাজফর উল্লাহ, ধলু মিয়া, কদ্দুছ মিয়া, আবদুল মিয়া, ফখরুল মিয়া, মস্তাক আলী, ময়না মিয়া, সুজন মিয়া সহ ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের মহিলাসহ ২৫ জন আহত হন এর মধ্যে ফয়জুল হক (৪৫) মিলাদ হোসেন (২৫) ও আমির হোসেন এর অন্তঃস্বত্বা স্ত্রী ঝুমু বেগমকে আশংকাজনক অবস্থায় মধ্য রাতে সিলেট এম.এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পুলিশ ৮ জনকে আটক করেছে। আটককৃতরা হলো একই গ্রামের টুনু মিয়া কানাই মিয়া, মোজাম্মিল হক, আরশ আলী, আব্দুল মিয়া, আলী হোসেন, আজাদ আহমদ। মঙ্গলবার এদেরকে সুনামগঞ্জ জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com