মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

বিয়ানীবাজারে অটোরিকশা শ্রমিক সংঘর্ষ, আহত ২৫

বিয়ানীবাজারে অটোরিকশা শ্রমিক সংঘর্ষ, আহত ২৫

জগন্নাথপুর নিউজ ডটকম ডেস্ক:: সিলেটের বিয়ানবাজারের চারখাই ইউনিয়নে অটোরিকশা শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ইউনিয়নের গাছতলা এলাকায় রামদা বাজার ও চারখাই বাজার সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ডের শ্রমিকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

খবর পেয়ে চারখাই ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। পরে বিয়ানীবাজার থানা পুলিশ স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ কারণে সিলেট-বিয়ানীবাজার ও সিলেট-জকিগঞ্জ সড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটে ভোগান্তিতে পাড়ে যাত্রী সাধারণ।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি এ তথ্য নিশ্চিত করে বলেন, স্ট্যান্ডের চাঁদা তুলা ও সিএনজি অটোরিকশা চলাচলের জটিলতা নিয়ে শ্রমিকরা সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত রয়েছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে এবং ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com