মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

সিলেটে একুশে টেলিভিশনের জন্মদিন পালন

সিলেটে একুশে টেলিভিশনের জন্মদিন পালন

 

 

জগন্নাথপুর নিউজ ডটকম ডেস্ক :: সিলেটে বর্ণাঢ্য আয়োজনে একুশে টেলিভিশনের জন্মদিন পালন করা হয়েছে। পহেলা বৈশাখের সকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে কেক কেটে জন্মদিনের অনুষ্ঠানমালার সূচনা করেন অতিথিরা। পরে নগরীতে র‌্যালি বের করা হয়।

এসময় একুশে টেলিভিশনের জন্মদিনের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সিলেটের সুধীজনেরা বলেন, একুশে একটি চেতনার নাম। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় একুশে টেলিভিশনের ভূমিকা অনন্য। দেশের সাংবাদিকতার নতুন অধ্যায়ের সূচনাকারী একুশে টেলিভিশনের অগ্রযাত্রা আগামী দিনে যেনো বর্ণিল হয়- সেই প্রত্যাশাই জানান তারা।

উপস্থিত ছিলেন সিলেটের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাহবুবুল হক, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা প্রেসক্লাব এর সভাপতি আজিজ আহমদ সেলিম, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি কামকামুররাজ্জাক রুনু, ইমজার সভাপতি আশরাফুল কবির, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শংকর দাশ, বাংলাভিশনের সিলেট প্রতিনিধি শামসুল ইসলাম শামীম, জিটিভির সিলেট প্রতিনিধি বিলকিস আক্তার সুমি, বৈশাখী টেলিভিশনের সিলেট প্রতিনিধি মইনুল হাসান টিটু, আমাদের অর্থনীতির ব্যুরো প্রধান আশরাফ চৌধুরী রাজু, কাতার যুবলীগের সিনিয়র নেতা ফয়েজ আহমদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক কামরুল আই রাসেল, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা সাদেক আহমদ চৌধুরী, আমাদের অর্থনীতি সিলেট প্রতিনিধি মুখলেসুর রহমান, ফটো সাংবাদিক মিঠু দাশ জয়, দলিল লেখক সমিতি সিলেটের সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম খান সায়েক, এরশাদ আহমদ, ব্যবসায়ী পারুল ইসলাম রুহুল, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র রুবেল আহমদ মাসুম, তোফায়েল আহমদ নাসির প্রমুখ।

অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্ব পালন করেন একুশে টেলিভিশনের সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েছ খছরু ও ক্যামেরাপার্সন রাহুল তালুকদার পাপ্পু

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com