মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি গ্রেপ্তার

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি গ্রেপ্তার

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ইমরান চৌধুরীকে ২৫ লাখ টাকা চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার (১৫ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে নগরীর রিকাবীবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন জানান, চেক ডিজঅনারের দু’টি মামলায় পলাতক আসামী ছিলেন ইমরানকে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে নগরীর রিকাবীবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, গত ৮ ফেব্রুয়ারি নগরীর উপশহর এলাকার বাসিন্দা মোশারফ হোসেন চৌধুরী সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইমরান চৌধুরীর বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করেন। এ দুইটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

ইমরান নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকার এ-ব্লকের তিন নম্বর বাসার বাসিন্দা শরফ উদ্দিন চৌধুরীর ছেলে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com