বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা শান্তিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসেবী আটক শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয় শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসে সর্বোচ্চ ৭৪টি স্বাভাবিক প্রসব শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব শান্তিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এক লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে শান্তিগঞ্জে এসেড হবিগঞ্জের উদ্যোগে ১০ দিনব্যাপী কৃষি মেলা ২০২৬ শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

যেভাবেই হোক আ’লীগকে জয়ী হতে হবে: এরশাদ

যেভাবেই হোক আ’লীগকে জয়ী হতে হবে: এরশাদ

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হলে কী হবে, তা আমি বলতে চাই না। আমাকে সঙ্গে নিয়ে হোক আর যেভাবেই হোক আওয়ামী লীগকে জয়ী হতে হবে। এরশাদ আরও বলেন, আওয়ামী লীগ দেশের ব্যাপক উন্নয়ন করলেও জনগণের মন জয় করতে পারেনি। তবে তুলনামূলকভাবে বিএনপির চেয়ে আওয়ামী লীগ ভালো। তাই আগামী নির্বাচনে অংশ নিয়ে তাদের সহযোগিতা করবে জাতীয় পার্টি। জাতীয় পার্টি নির্বাচন করবে। আর নির্বাচন করলেই তা গ্রহণযোগ্য হবে।
রোববার দুপুরে রংপুর সার্কিট হাউসে তিন দিনের সফরে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান। এরশাদ বলেন, আগে ঘরে খুন বাইরে গুম বলতাম। এখন বলি, ঘরে ধর্ষণ বাইরে চাকায় পিষ্ট। প্রতিনিয়ত মানুষ মরছে। মানুষের জীবনের কোনো মূল্য নেই। মেয়েরা ঘরে ধর্ষিত হচ্ছে। এসবের বিচার পাচ্ছে না। খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন দেয়া অত্যন্ত কঠিন। ওই দুই সিটিতে নিরপেক্ষ নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে আশা করি নির্বাচন যেন সুষ্ঠু হয়। এরশাদ বলেন, জাতীয় পার্টিকে বিলীন করার ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু তা ষড়যন্ত্রকারীরা পারেনি। মানুষের ভালোবাসা নিয়ে জাতীয় পার্টি টিকে আছে। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, ডা. আক্কাস আলী সরকার, হাজী আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এদিকে কুড়িগ্রাম-৩ আসনের দলীয় এমপি মাইদুল ইসলাম মারা যাওয়ায় শূন্য আসনটিতে উপনির্বাচনে ডা. আক্কাস আলী সরকারকে প্রার্থী ঘোষণা করেন এরশাদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com