বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজে শোক র‍্যালি শান্তিগঞ্জে ট্যালেন্টপুল বৃত্তি পেল মেধাবী শিক্ষার্থী সানজিদা আক্তার শোভা শান্তিগঞ্জে উন্মুক্ত লটারিতে সরকারিভাবে ধান বিক্রির জন্য ১৬৯ কৃষক নির্বাচিত শান্তিগঞ্জে ট্যালেন্টপুলে বৃত্তি পেল সাংবাদিক আবিদ উদ্দিনের ছেলে স্বজন মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন পাথারিয়ায় উচ্চ ফলনশীল আমন ধানের প্রশিক্ষণ শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে বলল সরকার স্থানীয় সরকার নির্বাচনের ২৫ দিন আগেই চূড়ান্ত হবে ভোটকেন্দ্র সচেতন নাগরিক পরিষদের জয়কলস ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যেভাবেই হোক আ’লীগকে জয়ী হতে হবে: এরশাদ

যেভাবেই হোক আ’লীগকে জয়ী হতে হবে: এরশাদ

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হলে কী হবে, তা আমি বলতে চাই না। আমাকে সঙ্গে নিয়ে হোক আর যেভাবেই হোক আওয়ামী লীগকে জয়ী হতে হবে। এরশাদ আরও বলেন, আওয়ামী লীগ দেশের ব্যাপক উন্নয়ন করলেও জনগণের মন জয় করতে পারেনি। তবে তুলনামূলকভাবে বিএনপির চেয়ে আওয়ামী লীগ ভালো। তাই আগামী নির্বাচনে অংশ নিয়ে তাদের সহযোগিতা করবে জাতীয় পার্টি। জাতীয় পার্টি নির্বাচন করবে। আর নির্বাচন করলেই তা গ্রহণযোগ্য হবে।
রোববার দুপুরে রংপুর সার্কিট হাউসে তিন দিনের সফরে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান। এরশাদ বলেন, আগে ঘরে খুন বাইরে গুম বলতাম। এখন বলি, ঘরে ধর্ষণ বাইরে চাকায় পিষ্ট। প্রতিনিয়ত মানুষ মরছে। মানুষের জীবনের কোনো মূল্য নেই। মেয়েরা ঘরে ধর্ষিত হচ্ছে। এসবের বিচার পাচ্ছে না। খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন দেয়া অত্যন্ত কঠিন। ওই দুই সিটিতে নিরপেক্ষ নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে আশা করি নির্বাচন যেন সুষ্ঠু হয়। এরশাদ বলেন, জাতীয় পার্টিকে বিলীন করার ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু তা ষড়যন্ত্রকারীরা পারেনি। মানুষের ভালোবাসা নিয়ে জাতীয় পার্টি টিকে আছে। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, ডা. আক্কাস আলী সরকার, হাজী আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এদিকে কুড়িগ্রাম-৩ আসনের দলীয় এমপি মাইদুল ইসলাম মারা যাওয়ায় শূন্য আসনটিতে উপনির্বাচনে ডা. আক্কাস আলী সরকারকে প্রার্থী ঘোষণা করেন এরশাদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com