মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি! শান্তিগঞ্জের নবাগত ইউএনও হিল্লোল চাকমা

জগন্নাথপুরে বিএনপি নেতা গ্রেপ্তার

জগন্নাথপুরে বিএনপি নেতা গ্রেপ্তার

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে হাবিবুর রহমান হাবিল ৪৫) নামের বিএনপির এক নেতা কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জগন্নাথপুর  পৌরসভার ৫নং বাড়ী জগন্নাথপুর ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক। শনিবার তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
হাবিবুর রহমান হাবিল বাড়ি জগন্নাথপুর এলাকার মৃত ইছিম উল্লার ছেলে।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সে মামলার ৩৭ নম্বর আসামী। তাকে শুক্রবার রাতে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, পুলিশের ভাষ্যমতে  সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, গাড়ি ভাঙচুর এবং গাড়িতে আগুন লাগানোর চেষ্টার অভিযোগ এনে এর আগে দুইজনকে গ্রেপ্তার করা হয়।  ৭ নভেম্বর জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির আহসান বাদী হয়ে বিএনপির ৩৯ নেতা-কর্মীর নামে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয়ে আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়। পরে ৯ নভেম্বর আরও দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
বর্তমানে গ্রেফতার আতংকে বিএনপি ও অংগসংগঠনের নেতা কর্মীরা ঘরবাড়ী ছেড়ে পালিয়ে  বেড়াচ্ছেন ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com