বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

সিলেট জেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি তাপস, সম্পাদক নবেল

সিলেট জেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি তাপস, সম্পাদক নবেল

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: সিলেট জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন তাপস দাস পুরকায়স্থ। সাধারণ সম্পাদক পদে পূনঃনির্বাচিত হয়েছেন শাহ দিদার আলম নবেল।
সভাপতি পদে তাপস দাস পুরকায়স্থ (দৈনিক উত্তরপূর্ব) ৫২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ৬৭ ভোট পেয়ে পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচত হয়েছেন শাহ দিদার আলম নবেল (বাংলাদেশ প্রতিদিন)। এছাড়াও সহ-সভাপতি (১) মনিরুজ্জামান মনির (প্রাপ্ত ভোট ৫৭), সহ-সভাপতি (২) সাত্তার আজাদ (প্রাপ্ত ভোট ৫৫), সহ-সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন (প্রাপ্ত ভোট ৬৮), কোষাধ্যক্ষ ফয়ছল আহমদ মুন্না (প্রাপ্ত ভোট ৫৬), ক্রীড়া সংস্কৃতি সম্পাদক ওলিউর রহমান (প্রাপ্ত ভোট ৪২), প্রচার ও প্রকাশনা সম্পাদক লড়ছেন তুহিনুল হক তুহিন (প্রাপ্ত ভোট ৭৬), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদ (প্রাপ্ত ভোট ৫৩), পাঠাগার সম্পাদক মো. আব্দুল কাইয়ুম (প্রাপ্ত ভোট ৫১) ও দপ্তর সম্পাদক পদে মো. ইমরান আহমদ (প্রাপ্ত ভোট ৫৫) নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন- রফিকুল ইসলাম সুজন (প্রাপ্ত ভোট ৮১), নুরুল ইসলাম (প্রাপ্ত ভোট ৬৪), আলী আকবর চৌধুরী (প্রাপ্ত ভোট ৫৬) ও সুব্রত দাস (প্রাপ্ত ভোট ৪৯)। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। শনিবার রাত ১১টার দিকে ভোটগণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। এর আগে বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সিলেট জেলা প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ করা হয়।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সমিউল আলম ও নির্বাচন কমিশনার হিসেবে মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ভবতোষ বর্মণ রায় এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন)-সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com