সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

রমজানে রোজাদারদের তাক্বওয়া অর্জন করতে হবে …কর্ণেল আলী আহমদ

রমজানে রোজাদারদের তাক্বওয়া অর্জন করতে হবে …কর্ণেল আলী আহমদ

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও শিক্ষাবিদ লে. কর্ণেল অব. সৈয়দ আলী আহমদ বলেছেন, রমজানে রোজাদারদের তাক্বওয়া অর্জন করতে হবে। লোক দেখানোর জন্য নয়, শুধু আল্লাহ পাকের সন্তোষ্টি লাভের আশায় রোজা রাখতে হবে। তা হলেই সিয়াম সাধনা সফল হবে।
শুক্রবার সুনামগঞ্জের জগন্নাথপুরে সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষ বিশিষ্টজনদের সম্মানে আলোচনাসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সামাজিক ঐক্য পরিষদের সমন্বয়কারী নির্বাহী সুহেল আহমদ খান টুনুর সভাপতিত্বে ও সাংবাদিক ইয়াকুব মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৩ উন্নয়ন ফোরামের সদস্য সচিব মাওলানা হাসমত উল্লাহ খান, জগন্নাথপুর উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, সৈয়দ কবি আজমল হোসেন, জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আশর্^াদ মিয়া, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আ শ ম আবু তাহিদ, জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, ব্যবসায়ী উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, ব্যবসায়ী কবির উদ্দিন, মাস্টার মিজানুর রহমান মিজান, সমাজসেবক আবুল হাসিম ডালিম, ক্বারী লাকছন মিয়া, প্রভাষক জাহিদ হাসান, সাদিকুর রহমান, সৈয়দ তোফায়েল আহমদ প্রমূখ।
এ সময় আরাফাত রহমান কোকো স্পোটিং ক্লাবের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী দুলদুল বারী, ব্যবসায়ী হাজী সুহেল আমীন, জগন্নাথপুর থানার এএসআই বেলাল আহমদ, সাংবাদিক মো.শাহজাহান মিয়া, হিফজুর রহমান তালুকদার জিয়া, এসকে চৌধুরী, শিশু হুমায়ূন কবির, রিয়াজ রহমান. গোবিন্দ দেব, আবদুল ওয়াহিদ, বিপ্লব দেবনাথ, হুমায়ূন কবির ফরিদী, জগন্নাথপুর সংবাদপত্র বিক্রেতা সমিতির সভাপতি নিকেশ বৈদ্য, সমাজকর্মী শাহ কবির মিয়া, বাবুল খান মুন্না, ছাত্রনেতা আনিছুর রহমান সুমন সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কবি আফজাল আহমদ ও পরে দোয়া পরিচালনা করেন মাওলানা আশরাফ আলী।

 

 

 

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com