সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জেলার শ্রেষ্ট ওসির স্বীকৃতি পেলেন জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী

জেলার শ্রেষ্ট ওসির স্বীকৃতি পেলেন জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী

স্টাফ রিপোর্টার:: গ্রেফতারী পরোয়ানা তামিল ও আইন শৃংখলা নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ণ  অবদানের স্বীকৃতিস্বরূপ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনর্চাজের সম্মাননা স্মারক ও সনদপত্র গ্রহন করছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী। মঙ্গলবার সুনামগঞ্জ জেলার পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক অপরাধসভা ও কল্যান সভায় পুলিশ সুপার বরকতুল্ল্যাহ খাঁন তাঁর হাতে এ সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন। এসময় সুনামগঞ্জ জেলার পুলিশ কর্মকর্তাবৃন্দ ও সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে এর আগেও ধর্ষন মামলার রহস্য উদঘাটনে অবদান রাখায় জগন্নাথপুর থানার ওসি শ্রেষ্ট ওসির পুরস্কার পেয়েছিলেন। পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশীদ চৌধুরী জগন্নাথপুর নিউজ ডটকম কে বলেন, এ অর্জনে জগন্নাথপুরবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। জগন্নাথপুরের মানুষের সহযোগীতা আমাকে ভাল কাজ ও স্বীকৃতি প্রদানে সহায়তা করেছে। তিনি বলেন,ভাল কাজের স্বীকৃতি আরো ভাল কাজে উৎসাহ জোগায়। জগন্নাথপুর থানা পুলিশের অপরাধ নির্মুলে তৎপরতা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com