সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন বহাল আর ফেরদৌস শাল্লায়

শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন বহাল আর ফেরদৌস শাল্লায়

স্টাফ রিপোর্টার ::
নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: ফৌরদোস কে বদলি করে জগন্নাথপুর উপজেলায় পদায়ন করা হলে জগন্নাথপুর উপজেলাবাসীর বাধার মুখে বুধবার যোগদানের শেষ দিনেও তিনি যোগদান করতে পারেননি।

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী জগন্নাথপুরের শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন স্বপদে বহাল আর তাহিরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তাকে শাল্লায় বদলী করা হয়েছে।

জানা গেছে, তাহিরপুর উপজেলার শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে অনিয়ম দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তাহিরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা কে গত ৪ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মোঃ বাহারুল ইসলাম সাক্ষরিত এক পত্রে জেলার তাহিরপুর উপজেলা থেকে বদলির আদেশ দেন। আদেশে তিনি ১১ জুলাই যোগদান না করলে স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবে বলে উল্লেখ করেন।
এরই প্রেক্ষিতে রোববার শিক্ষা কর্মকর্তা ফেরদৌস যোগাদানের জন্য জগন্নাথপুরে আসেন। এ সময় স্থানীয় শিক্ষক ও রাজনীতিবীদরা তাকে যোগদান করা থেকে বিরত থাকার আহ্বান জানালে তিনি যোগদান না করে চলে যান। এবং ১১ জুলাই এসে যোগদান করবেন বলে জানান। কিন্তুু তিনি বুধবার বিকেলে মন্ত্রনালয়ের আদেশে তাকে শাল্লায় বদলী করা হয়।

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম বলেন, জগন্নাথপুরবাসী কোন দুর্নীতিগ্রস্থ কর্মকর্তাকে জগন্নাথপুরে দেখতে পছন্দ করেনা। বর্তমান শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন সুষ্ঠভাভে দায়িত্ব পালন করছেন তাই আমরা তাকে বহাল রাখতে স্থানীয় সংসদ সদস্যকে অনুরোধ করেছি। জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, জগন্নাথপুরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষকদের অনুরোধে আমার বদলীর আদেশ বাতিল হয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালা জগন্নাথপুর নিউজ ডটকম কে জানান, জগন্নাথপুর ও তাহিরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলীর বিষয়ে মন্ত্রনালয়ের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী জগন্নাথপুরের শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন বহাল আর তাহিরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তাকে শাল্লায় বদলী করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com