শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে :কয়ছর আহমেদ এমপি মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ জগন্নাথপুরে বাংলা নববর্ষ উদযাপিত ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ ২য় স্থান অর্জন করলো পপুলার ইলেকট্রনিকস জগন্নাথপুর জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও ইসলাম বিরুধী কার্যকলাপ বন্ধের দাবীতে  গনসমাবেশ ও বিক্ষোভ মিছিল  পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি

বাসায় গিয়ে কামরানের সাথে সাক্ষাত করলেন আরিফ

বাসায় গিয়ে কামরানের সাথে সাক্ষাত করলেন আরিফ

জগন্নাথপুর নিউজ ডেস্ক:: বদর উদ্দিন আহমদ কামরানের সাথে দেখা করেছেন আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার বিকালে পরিবারের আরো দুই সদস্যকে নিয়ে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সাথে দেখা করতে যান বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। এ সময় আরিফুল হক চৌধুরীর স্ত্রী সামা হক চৌধুরী এবং মেয়ে সাইকা চৌধুরী নাহিয়াও কামরানের ছড়ারপাড়ার বাসায় যান। আরিফ সেখানে প্রায় ঘন্টাখানেক অবস্থান করেন। বিকাল ৫টায় কামরানের বাসা ছাড়েন আরিফ।
সিসিকের ১৩৪ কেন্দ্রের মধ্যে ১৩২ কেন্দ্রের ঘোষিত ফলাফলে আরিফুল হক চৌধুরী (ধানের শীষ) পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান (নৌকা) পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট। আরিফের চেয়ে কামরানের ভোটের ব্যবধান ৪৬২৬।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com