সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার:: 
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে এক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।  জানাগেছে, এবারের এইচএসসি পরীক্ষায় জগন্নাথপুর উপজেলায় কোন জিপিএ-৫ আসেনি। যে কারণে জগন্নাথপুরবাসী ক্ষুব্দ। এর মধ্যে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের বাসিন্দা সাবেক কৃতী ফুটবলার সালাহ উদ্দিনের মেয়ে সায়মা উদ্দিন সিলেট ওমেন্স মডেল কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ায় তাঁকে জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১লা আগষ্ট বুধবার জগন্নাথপুর পৌরসভা ভবনে সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী সায়মা উদ্দিনের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন পৌর মেয়র আলহাজ¦ আবদুল মনাফ।

এ সময় পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, পৌর সচিব মোবারক হোসেন, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, তাজিবুর রহমান, মহিলা কাউন্সিলর আয়ারুন্নেছা, মিনা রাণী পাল, সাবেক কৃতী ফুটবলার সালাহ উদ্দিন, সাংবাদিক আবদুল হাই, সাংবাদিক মো.শাহজাহান মিয়া, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, কর আদায়কারী রশীদ আলী, সহকারী কর আদায়কারী আবদুস সালাম, সহকারী কর নির্ধারক এলাইছ মিয়া, বাজার আদায়কারী বিমল চন্দ্র বণিক, ষ্টোর কিপার রঞ্জিত চন্দ শীল, লাইসেন্স পরিদর্শক বিপ্লু রঞ্জন সরকার, সহকারী রুবি রাণী দেব, রফিকুল ইসলাম, পুলক রায়, মাহমুদা বেগম, বিপ্রেশ চন্দ্র মৈত্র, অফিস সহায়ক আইনুল হক সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com