মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে ছাত্রলীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

জগন্নাথপুরে ছাত্রলীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

স্টাফ রিপোর্টার:: 
সুনামগঞ্জের জগন্নাথপুরে শোকাবহ ১৫ আগষ্ট উপলক্ষে ছাত্রলীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার স্থানীয় পৌর পয়েন্টে অস্থায়ী রক্তদান ক্যাম্পে স্বেচ্ছায় রক্তদান উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ রোহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর থানার এসআই সাইফুল আলম, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম আহমদ, জগন্নাথপুর পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক শীকান্ত গোপ, সাংবাদিক মো.শাহজাহান মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক এমদাদুর রহমান সুমন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, সায়মন আহমদ, সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিন জসিম, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়, উপজেলার রাণীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন মিয়া প্রমূখ।

এতে “রক্তদিন-জীবন বাঁচান” এ স্লোগানকে সামনে রেখে মুজিব জাহান রেড ক্রিসেন্ট সোসাইটির তত্বাবধানে দিন ব্যাপী ছাত্রলীগ নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন স্বেচ্ছায় রক্তদান করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com