মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

একের পর এক মোটর সাইকেল চুরির ঘটনায় পৌর শহরের আতঙ্ক

একের পর এক মোটর সাইকেল চুরির ঘটনায় পৌর শহরের আতঙ্ক

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের প্রানকেন্দ্র থেকে একের পর এক মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে। চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় মোটর সাইকেল মালিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। শুক্রবার রাতে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ১টি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। সম্প্রতি বেশ কয়েকটি মোটর সাইকেল চুরি হওয়ায় পৌর শহরের আতঙ্ক বিরাজ করছে।

জানা যায়, জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের মোরাদাবাদ গ্রামের আমির মাহমুদ তার মালিকানা পালসার মোটরসাইকেল যোগে ঈদের কেনাকাটা করার জন্য পৌরশহরের আলজান্নাত মার্কেটের সামনে মোটরসাইকেল (যার নং সি-২৮৮৯) ঘাড়লক করে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গাড়ীটি পার্কিং করে কেনাকাটা করতে যান। কিছুক্ষণ পরে এসে দেখেন তার মোটরসাইকেলটি নেই। অনেক খোঁজাখুঁজি করেও গাড়ীটি পাওয়া যায়নি।
আমির মাহমুদ জানান, শহরের ব্যস্ততম এলাকায় এতো লোকজনের ভীরের মধ্যে লক করা মোটরসাইকেলটি কীভাবে যে চুরি হয়ে গেল বিশ্বাসই করতে পারছি না। বিষয়টি পুলিশকে অবহিত করেছি। ঈদের কেনাকাটার জন্য শহরে এসেছিলেন বলে তিনি জানিয়েছেন।
প্রসঙ্গত সম্প্রতি পৌরশহরে মোটরসাইকেল চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। আল-জান্নাত মার্কেটের সামন থেকে এর পূর্বে জগন্নাথপুর গ্রামের আজাদ আলীর ১টি মোটরসাকেলসহ বেশ কয়েকটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com