মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে ব্যবসায়ীদের আলোচনাসভা ও দোয়া মাহফিল

জগন্নাথপুরে ব্যবসায়ীদের আলোচনাসভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যবসায়ীদের উদ্যোগে শোকাবহ ১৫ আগষ্ট ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহদাত বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগষ্ট শুক্রবার বিকেলে জগন্নাথপুর বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে জগন্নাথপুর মধ্য বাজারে বাজার বণিক সমিতির সভাপতি ও উপজেলা কৃষকলীগের সভাপতি আফছর উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রণব কুমার বণিকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, দক্ষিণ সুনামগঞ্জের শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি হাজী আবদাল হোসেন ভূইয়া, জগন্নাথপুর পৌর আ.লীগের সভাপতি ডা.আবদুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া।

বক্তব্য রাখেন, যুক্তরাজ্য লিডস আ.লীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রশীদ ভূইয়া, পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক ডা. শশীকান্ত গোপ, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না প্রমূখ।
সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ইয়াকুব আলী ও গীতাপাঠ করেন প্রণব কুমার বণিক। সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শহীদ পরিবারের রূহের মাগফেরাত কামনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার দীর্ঘায়ূ কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com