মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে পিকআপ চাপায় পিতা-পুত্র সহ আহত ৮

জগন্নাথপুরে পিকআপ চাপায় পিতা-পুত্র সহ আহত ৮

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বেপরোয়া পিকআপ গাড়ি চাপায় পিতা-পুত্র সহ ৮ ইজিবাইক (টমটম) যাত্রী আহত হওয়ার ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। আহতরা হলেন, উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের হিরন মিয়ার ছেলে ইজিবাইক (টমটম) চালক রবিউল ইসলাম (২৫), একই গ্রামের ইন্তাজ উল্লার ছেলে ইলিয়াছ মিয়া (২৫), একই ইউনিয়নের ইছগাঁও গ্রামের জালু মিয়ার ছেলে লেবাছ মিয়া (৭০), তার ছেলে আলাই মিয়া (২৫), একই গ্রামের রহিম আলীর ছেলে আবু মিয়া (২৬), হবিবনগর গ্রামের আবদুর রহিমের ছেলে নোয়াব আলী (৫০), নেত্রকোনা জেলার মদন থানার বাসিন্দা চান মিয়ার ছেলে ও নারিকেলতলা মাদ্রাসার ছাত্র রায়হান মিয়া (২০)। আহতদের মধ্যে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বাকিদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানাগেছে, রোববার রাত ৯ টার দিকে জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর গ্রাম এলাকায় বেপরোয়া একটি পিকআপ গাড়ি একটি যাত্রীবাহী ইজিবাইক (টমটম) গাড়িকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ইজিবাইক (টমটম) গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং টমটমের চালক সহ ৮ যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয় উত্তেজিত জনতা পিকআপের পিছনে মোটরসাইকেল যোগে ধাওয়া করে স্থানীয় স্লুইচ গেইট এলাকায় গাড়িকে আটক করলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয় এবং জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় আহতদের আত্মীয়রা আহাজারী করতে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com